• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদ জানিয়ে বিবৃতি

দেশ টিভি ডেস্ক
  ২৮ জুন ২০২৫, ২০:৫৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অন্যতম রূপকার ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের স্মরণে কুমিল্লায় নির্মিত একটি ম্যুরাল ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দেশের ৫২ জন বিশিষ্ট নাগরিক।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (২৮ জুন) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা বলেন, ‘এটি কেবল একটি শিল্পকর্ম ধ্বংসের ঘটনা নয়, বরং ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং জাতীয় ইতিহাস ও সংস্কৃতির বিরুদ্ধে পরিচালিত এক নগ্ন অপতৎপরতা।’

বিবৃতিদাতারা বলেন, ‘রফিকুল ইসলামের উদ্যোগ, চিন্তা ও আন্দোলনের মাধ্যমেই ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। তার প্রতি এমন অবমাননাকর আচরণ আমাদের জাতিগত গৌরব, বোধ এবং বিবেককে আহত করেছে।’

তারা অভিযোগ করেন, ‘জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মুর‌্যালটি নির্মিত হলেও প্রশাসন ভাঙচুর ঠেকাতে ব্যর্থ হয়েছে এবং ঘটনার পরও নিরবতা পালন করছে।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘এ রকম হামলা কেবল একটি ম্যুরাল নয়, বরং বাংলাদেশের উদার গণতন্ত্র ও স্বাধীনতার আদর্শের ওপর চক্রান্তের অংশ।’

এছাড়া তারা রাজধানীর বিজয় সরণিতে অবস্থিত মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের স্মারক ‘মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ’ ভেঙে ‘জুলাই গণমিনার’ নির্মাণের উদ্যোগ নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাদের মতে, ‘এমন একটি নতুন প্রতীক নির্মাণের জন্য ঢাকার অন্য কোনও উন্মুক্ত স্থান ব্যবহার করা যেতো, জাতীয় ঐতিহ্যের প্রতীকে আঘাত হানার প্রয়োজন ছিল না।’

বিবৃতিতে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয় এবং মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের স্মৃতিস্মারকসমূহ রক্ষায় রাষ্ট্র ও নাগরিকদের দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

বিবৃতিতে সম্মতি দিয়েছেন ৫২ জন বিশিষ্ট ব্যক্তি। তারা হলেন— ১. এম এম আকাশ, অর্থনীতিবিদ, ২. বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী, একুশে পদকপ্রাপ্ত লেখক, ৩. বীর মুক্তিযোদ্ধা ইসহাক খান, কথাসাহিত্যিক, ৪. জাকির তালুকদার, কথাসাহিত্যিক, ৫. সালাহউদ্দিন বাদল, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ৬. অজয় দাশগুপ্ত, সাংবাদিক ও লেখক, ৭. বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, বিশিষ্ট শিল্পী, ৮. বীর মুক্তিযোদ্ধা ফরিদুর রহমান, কথাশিল্পী ও বিটিভির সাবেক ডিডিজি, ৯. ড. মকবুল হোসেন, রবীন্দ্রসংগীত শিল্পী, ১০. শাহেদ কায়েস, কবি ও মুক্তচিন্তক, ১১. সরকার আবদুল মান্নান, কবি ও প্রাবন্ধিক, ১২. সন্তোষ রায়, কবি ও প্রাবন্ধিক, ১৩. শওগাত আলী সাগর, প্রবাসী সাংবাদিক, ১৪. রফিকুর রশীদ, কথাসাহিত্যিক, ১৫. ঝর্ণা রহমান, কথাসাহিত্যিক, ১৬. সেজান মাহমুদ, কথাসাহিত্যিক ও চিকিৎসাবিজ্ঞানী, ১৭. ডা. আতিকুল হক, চক্ষুরোগ বিশেষজ্ঞ, ১৮. ড. মুকিদ চৌধুরী, কথাসাহিত্যিক ও গবেষক, ১৯. হোসেন দেলওয়ার, কবি, ২০. মোজাম্মেল হক নিয়োগী, কথাসাহিত্যিক, ২১. গোলাম মোর্শেদ চন্দন, কবি, ২২. মোহাম্মদ আনওয়ারুল কবীর, কবি, গল্পকার ও অধ্যাপক, ২৩. হামীম কামরুল হক, কথাসাহিত্যিক ও শিক্ষক, ২৪. শামীম আশরাফ, শিক্ষক, ২৫. স্বকৃত নোমান, কথাসাহিত্যিক, ২৬. আরিফ নজরুল, কবি ও প্রাবন্ধিক, ২৭. ড. মোহাম্মদ মাহমুদ হাসান, অ্যাসোসিয়েট প্রফেসর, আইন ও লিগ্যাল স্টাডিজ বিভাগ, কার্লটন ইউনিভার্সিটি, কানাডা, ২৮. মনি হায়দার, কথাসাহিত্যিক, ২৯. সরদার ফারুক, কবি, ৩০. ফজলুল কবিরী, কথাসাহিত্যিক ও সাহিত্য-সমালোচক, ৩১. আবদুল্লাহ আল ইমরান, কথাসাহিত্যিক ও সাংবাদিক, ৩২. শফিক হাসান, কথাসাহিত্যিক ও ছোটকাগজ সম্পাদক, ৩৩. আলমগীর মাসুদ, কবি ও সম্পাদক, ৩৪. ড. মাসুদ পথিক, কবি ও চলচ্চিত্র নির্মাতা, ৩৫. আরিফুর রহমান, কথাসাহিত্যিক, ৩৬. মেহেদী হাসান শোয়েব, লেখক, প্রকাশক ও সাংবাদিক, ৩৭. আবদুল্লাহ আল মামুন, পিএইচডি গবেষক, কানাডা, ৩৮. শামস সাইদ, কথাসাহিত্যিক, ৩৯. বিনয় কর্মকার, কবি, ৪০. সালাহ উদ্দিন মাহমুদ, কথাসাহিত্যিক ও সাংবাদিক, ৪১. মিলন সব্যসাচী, কবি, ৪২. এ কে এম মাহতাব উদ্দীন, মানবাধিকার কর্মী, ৪৩. গিরীশ গৈরিক, কবি ও সাংবাদিক, ৪৪. সমর চক্রবর্তী, কবি ও সাংবাদিক, ৪৫. পিকলু চৌধুরী, নির্মাতা, ৪৬. গোলাম মুজতবা মর্তুজা, সাংবাদিক, ৪৭. নিশাত বিজয়, সাংবাদিক, ৪৮. জহিরুল হক বাপি, লেখক, ৪৯. নাদিম ইকবাল, চিত্রপরিচালক, ৫০. অনিরুদ্ধ দিলওয়ার, কবি ও ছোটকাগজ সম্পাদক, ৫১. রাফায়েত চৌধুরী, সমাজচিন্তক ও সংগঠক এবং ৫২. রাশিদা স্বরলিপি, কথাসাহিত্যিক ও সাংবাদিক।

এফএইচ/

  • বিবৃতি
এ সম্পর্কিত আরও খবর
ঈদযাত্রায় লঞ্চ ও ট্রেন দুর্ঘটনা নিয়ে জামায়াতের বিবৃতি
ঈদযাত্রায় লঞ্চ ও ট্রেন দুর্ঘটনা নিয়ে জামায়াতের বিবৃতি
বিরোধীদলীয় নেতার চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি
বিরোধীদলীয় নেতার চিঠি প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালনের আহ্বান জামায়াতের
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালনের আহ্বান জামায়াতের
আমিনুল ইসলামের বিরুদ্ধে ফিক্সিংয়ের তদন্ত নিয়ে বিসিবির বিবৃতি
আমিনুল ইসলামের বিরুদ্ধে ফিক্সিংয়ের তদন্ত নিয়ে বিসিবির বিবৃতি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।