দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ফেইসবুকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তার ’ঘুষ দাবি’ করা নিয়ে যে পোস্ট দিয়েছেন সেটিকে ‘যাচাই-বাছাইহীন’ ও মানহানিকর বলে মন্তব্য করেছে সংস্থাটি।
মঙ্গলবার (২৪ জুন) রাত ৯টায় এনসিপি নেতার এ পোস্টের প্রতিবাদ জানিয়ে দুদক বলেছে, কমিশনের নাম ভাঙিয়ে বিভিন্নভাবে প্রতারণার শিকার হওয়া ব্যক্তিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সংস্থাটিকে দোষারোপ করায় ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
প্রতারণার বিষয়ে আগে থেকে দুদক সতর্কবার্তা দিয়ে আসছে তুলে ধরে কমিশনের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর একটি পোস্ট দুর্নীতি দমন কমিশনের দৃষ্টি গোচর হয়েছে। পোস্টটিতে তিনি যাচাই-বাছাই ছাড়াই কমিশনের মহাপরিচালকসহ কর্মকর্তাদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রদান করেছেন।
এ বিষয়ে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, একটি প্রতারকচক্র দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, মহাপরিচালক বা কর্মকর্তা পরিচয়ে মামলা থেকে অব্যাহতি প্রদানের কথা বলে প্রতারণা করে আসছে। যার সাথে দুদকের কর্মকর্তাদের কোন সম্পর্ক নেই। দুদক ইতোমধ্যে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিয়েছে এবং প্রতারক চক্রের অনেককে গ্রেফতারও করা হয়েছে।
ইতোপূর্বে দুদক প্রতারণা রোধে সবাইকে সতর্ক করে আসছে।যা বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
কয়েকটি লিঙ্ক: https://youtu.be/EgAmbZnslb4?si=8XmWxFaBuk-PS5SN https://youtu.be/cNPw_Jnz05Y?si=iV4yP_q5H1xYSEjh https://youtu.be/KEC58TmrfZU?si=ISaMkDimeCHCGBkf https://www.desh.tv/national/59145 https://bangla.bdnews24.com/bangladesh/e28cfeb7e402 https://www.ntvbd.com/bangladesh/news-1523685 https://www.kalbela.com/national/126013 https://www.jagonews24.com/amp/971764
এরূপ প্রতারণার শিকার হয়ে অনেকে সমাজিক যোগাযোগ মাধ্যমে দুদককে দোষারোপ করে যার ফলে দুদকের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।
দুদক কর্তৃক যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সংক্রান্ত অনুসন্ধান বা তদন্ত চলাকালে দুদকের কোনো কর্মকর্তা যেকোনো অনৈতিক প্রস্তাব দিলে তা দুদককে জানানো সকলের নৈতিক দায়িত্ব।
দুদকের কোনো কর্মকর্তার পক্ষ থেকে কারো কাছে থেকে টাকা চাওয়া হলে কিংবা এ সংক্রান্ত বিস্তারিত ও বস্তুনিষ্ঠ তথ্য অথবা প্রতারণা বা অনিয়মের কোন তথ্য পাওয়া গেলে দুদকের টোল ফ্রি হটলাইন-১০৬ নম্বরে অথবা [email protected] এই মেইলে জানালে ব্যবস্থা নেয়া সহজ হবে। এধরণের অভিযোগ যাতে সংশ্লিষ্ট অনুসন্ধান বা তদন্তে কোন অনাকাঙ্ক্ষিত প্রভাব ফেলতে না পারে তার জন্য উপযুক্ত পদক্ষেপ নেয়া হবে। এছাড়াও প্রতারণামূলক কোন ফোন কল, বার্তা বা ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে জানানোর অথবা নিকটস্থ দুদক কার্যালয় বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।
দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।’
কে