দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির সুগন্ধা নদীতে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত তেলবাহী জাহাজ থেকে আরেকটি জাহাজে তেল খালাসের সময় ফের বিস্ফোরণ ঘটেছে। এতে করে জাহাজটিতে আগুন ধরে যায়।
সোমবার (৩ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।
এর আগে, শনিবার (১ জুলাই) ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ নামের তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় জাহাজটির ইঞ্জিন রুমে বিস্ফোরণ হয়েছিল। বিস্ফোরণের সময় জাহাজের মধ্যে ১১ লাখ লিটার জ্বালানি তেল ছিল।
দুর্ঘটনায় দগ্ধ হয় জাহাজের কয়েকজন শ্রমিক। তারা ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিট ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ইতোমধ্যে নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।