দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২ জুলাই) রাতে বাঁশখালী উপজেলার শেখেরখীল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওই যুবকের নাম মো আরিফ। তিনি শেখেরখীল এলাকার আবুল হোসেনের ছেলে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, আরিফ প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের নিয়ে ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা আমাদের নজরে আসে। এ অভিযোগে আরিফকে গ্রেফতার করা হয়েছে।