• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

উপদেষ্টাকে নিয়ে ভিত্তিহীন সংবাদ প্রচার, ধর্ম মন্ত্রণালয়ের তীব্র প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
  ১৫ জুন ২০২৫, ১০:২২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

‘সরকারি অর্থে হজে ধর্ম মন্ত্রণালয়ের মালি, চালক গানম্যান ও পিয়ন; নির্দেশনা না মেনে সফরসঙ্গী উপদেষ্টার স্ত্রী ও দুই বোন’ শিরোনামে বণিক বার্তা পত্রিকায় শনিবার (১৪ জুন) সংবাদ প্রকাশিত হয়। পরে এ পত্রিকার সূত্রে বাংলাদেশ প্রতিদিন ও দৈনিক কালেরকণ্ঠ একই সংবাদ প্রকাশ করে। তবে এই সংবাদ ভিত্তিহীন বলে দাবি করেছে ধর্ম মন্ত্রণালয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এতে ধর্ম উপদেষ্টাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে এ জাতীয় সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

প্রতিবাদলিপিতে বলা হয়েছে ‘সরকারি অর্থে হজে ধর্ম মন্ত্রণালয়ের মালি, চালক গানম্যান ও পিয়ন; নির্দেশনা না মেনে সফরসঙ্গী উপদেষ্টার স্ত্রী ও দুই বোন’ এরূপ শিরোনাম করাটা দুঃখজনক ও নিতান্তই উদ্দেশ্যপ্রণোদিত। সরকারি মাধ্যমে আগত হজযাত্রীদের সেবা ও হজ ব্যবস্থাপনার স্বার্থে 'হজ ও উমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২' এর আলোকে সুনির্দিষ্ট দায়িত্ব পালনের জন্যই ধর্ম মন্ত্রণালয়ের বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারীকে সৌদি আরবে প্রেরণ করা হয়েছে।

হজ ব্যবস্থাপনা অত্যন্ত চ্যালেঞ্জিং একটি বিষয়। এ চ্যালেঞ্জ মোকাবিলায় মন্ত্রণালয়ের সকল স্তরের কর্মকর্তাদেরকে একটি টিম স্পিরিট নিয়ে কাজ করার প্রয়োজন হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অফিস সহকারী ও কম্পিউটার মুদ্রাক্ষরিক, ব্যক্তিগত কর্মকর্তা, অফিস সহায়ক, গানম্যান, ড্রাইভার, মালী তথা সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর অক্লান্ত পরিশ্রমের কারণেই হজের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে থাকে।

হজ মৌসুমে মক্কা, মদিনা ও জেদ্দায় তিনটি অফিস চালু করার প্রয়োজন হয়। এখানে কম্পিউটার অপারেটর, অফিস সহকারী ও অফিস সহায়ক প্রয়োজন। সরকারি হাজিরা যেসব হোটেলে অবস্থান করেন, সেখানে তিন শিফটে কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে তিন-চারজনকে দায়িত্বে রাখা হয়। হাজিদের রুমের কোনো সমস্যা বা প্রয়োজন, হারানো হাজিকে খুঁজে বের করা, অসুস্থ হাজির হজ পালনে সহায়তা করা, হাজিদের লাগেজ হারিয়ে গেলে তা খুঁজে বের করে হোটেলে পৌঁছে দেয়া, কোনো হাজি অসুস্থ হলে তাকে মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া, পথ হারিয়ে ফেললে তাকে সংশ্লিষ্ট হোটেলে পৌঁছার ব্যবস্থা করা, কেউ মারা গেলে তার দাফনসহ অন্যান্য বিষয় তদারকি করা, বেসরকারি এজেন্সির হাজিদের আবাসন ও অন্যান্য বিষয়ে খোঁজখবর নেয়া, হাজিদের নিকট থেকে প্রাপ্ত অভিযোগ নিরসন করা, কোন হাজি কখন মিনা-আরাফা-মুজদালিফায় যাবেন, কখন মদিনায় জিয়ারায় যাবেন, কখন দেশে ফিরবেন সেটা দেখভাল করার কাজ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা করে থাকেন। এসকল কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের কারণেই এবছর সরকারি মাধ্যমের কোন হাজী কিংবা তাদের কারো লাগেজ হারানো যায়নি এবং সকলেই সুন্দরভাবে হজের আনুষ্ঠানিকতা পালন করতে পেরেছে।

উল্লেখ্য, এবছর ইন্দোনেশিয়া তাদের ২ লাখ ২১ হাজার হাজীর জন্য চার হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী সৌদি আরব প্রেরণ করেছেন। সে হিসেবে আমাদের দেশের ৮৭ হাজার হাজীর জন্য ১,৫৭৪ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ করা সমীচীন ছিল। অথচ আমরা মাত্র ২৯৩ জন জনবল দিয়েই আমাদের হাজীদের সেবা প্রদান করেছি।

সরকারি ব্যয়ে সফরসঙ্গী করার বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি পরিপত্র আছে, এটি সত্য। মূলত সরকারি অর্থ সাশ্রয়ের জন্যই এরূপ পরিপত্র জারি করা হয়েছে। ধর্ম উপদেষ্টার স্ত্রী ও দুই বোন তাদের নিজ খরচে হজব্রত পালনের জন্য সৌদি আরব এসেছেন। তাদের টাকা জমাদানের প্রমাণক মন্ত্রণালয়ে সংরক্ষিত আছে। এসংক্রান্ত আদেশও সংশ্লিষ্ট প্রতিবেদককে সরবরাহ করা হয়েছে। উল্লেখ্য, তাদের সাথে অন্য কোন মাহরাম পুরুষ না থাকায় ধর্ম উপদেষ্টা তাদের মাহরাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। সরকারি আদেশের অপব্যাখ্যা করে ধর্ম উপদেষ্টা ও তাঁর পরিবারকে হেয় করার হীন উদ্দেশ্য থেকেই এরূপ শিরোনাম করা হয়েছে।

নাম-পরিচয় প্রকাশ না করে খাতসংশ্লিষ্ট হিসেবে আখ্যা দিয়ে উদ্ধৃত করা হয়েছে যে, যেসব কারণে মন্ত্রণালয়ের খরচে কর্মকর্তা-কর্মচারীদের হজ টিমের সদস্য করা হয়, সৌদি সরকার সে সেবাগুলো দিয়ে থাকে। এজন্য সরকার আলাদা চার্জও নেয়। এধরনের মন্তব্য একেবারেই ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত। এবছরের হজ প্যাকেজ দেখলেই বিষয়টি স্পষ্ট হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবপোর্টালে ২০২৫ সালের হজ প্যাকেজের গেজেট আপলোড করা আছে। এবছরের সুন্দর হজ ব্যবস্থাপনাকে প্রশ্নবিদ্ধ করার হীন উদ্দেশ্যেই এরূপ মন্তব্য করা হয়েছে।

এ সংবাদের প্রতিবেদক লিখেছেন-'সরকারিভাবে যারা হজে যান তাদের সেবার মান বরাবরই সন্তোষজনক নয়। এরূপ মন্তব্য তিনি কোন তথ্য-উপাত্তের ভিত্তিতে করেছেন সেটি উল্লেখ্য করেনি। এটি পেশাদারিত্ব ও নিরপেক্ষতার পরিপন্থি। সরকার সবসময়ই ঘোষিত হজ প্যাকেজ অনুসারে প্রতিশ্রুত সেবা প্রদানে সর্বোচ্চ চেষ্টা করে থাকে। সরকারি মাধ্যমের হজযাত্রীদের কাছ থেকে খাবার বাবদ কোন টাকা গ্রহণ করা হয় না। তারা নিজেরাই তাদের পছন্দমতো খাবার রেস্টুরেন্ট থেকে কিনে খান। তাছাড়া, ইতোপূর্বে হোটেলগুলোতে বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এজন্য হোটেলে রান্না করার বিষয়ে সৌদি সরকারের কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। সুতরাং খাওয়া-দাওয়ার বিষয়ে নিদারুণ কষ্টের বিষয়টি মনগড়া ও কল্পনাপ্রসূত।সরকার কোন ব্যবসায়িক উদ্দেশে হজ কার্যক্রম পরিচালনা করে না, হাজীদের সেবা করাটাই একমাত্র লক্ষ্য। এমনকি সরকার প্যাকেজের চেয়ে খরচ কম হলে উদ্বৃত্ত টাকা হাজীদেরকে ফেরত প্রদান করে থাকে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানকে উদ্ধৃত করে বলা হয়েছে সৌদি সরকারের হজের প্যাকেজের মধ্যেই হাজিদের সব ধরনের সেবা দেওয়ার প্রতিশ্রুতি থাকে। তাদের চিকিৎসা, হারিয়ে গেলে ঠিকানা খুঁজে দেওয়াসহ সবকিছুই সৌদি সরকারের হজের প্যাকেজের অন্তর্ভুক্ত থাকে। এ বক্তব্যও নিছক মনগড়া ও কল্পনাপ্রসূত। তার বক্তব্যের স্বপক্ষে তিনি কোন প্রমাণক মন্ত্রণালয়কে দিতে পারেন নি।

আরও পড়ুন

টানা ১০ দিন ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ

মামলার অস্বাভাবিক চাপ কমাতে আপস করা গুরুত্বপূর্ণ: আইন উপদেষ্টা

প্রকৃতপক্ষে, এবছরের সার্বিক হজ ব্যবস্থাপনা বিগত বছরগুলোর তুলনায় সুন্দর ও সাবলীল হয়েছে। হজ সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডাররা বিশেষ করে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(হাব)এর দায়িত্বে নিয়োজিত নেতৃবৃন্দ ও গণমাধ্যমসমূহ এবছরের হজ ব্যবস্থাপনার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। ধর্ম মন্ত্রণালয় তথা সরকারের এ সাফল্যে ঈর্ষান্বিত হয়েই কোন ব্যক্তি বা গোষ্ঠী এরূপ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত সংবাদ প্রকাশ করে সরকার ও দেশবাসীকে বিভ্রান্ত করার অপপ্রয়াস চালাচ্ছে বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মনে করে।

সংশ্লিষ্ট পত্রিকাসমূহকে বস্তুনিষ্ঠ তথ্য-উপাত্ত ও পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ প্রকাশের অনুরোধ জানায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

কে

  • ধর্মমন্ত্রণালয়
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।