• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

শাহজালালে যাত্রীর হট্টগোল, গালিগালাজ ও উত্তেজনা: ব্যাখ্যা দিলো বেবিচক

নিজস্ব প্রতিবেদক
  ০৫ জুন ২০২৫, ১০:৫৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর মালামাল, পাসপোর্ট ও অর্থ বোর্ডিং ব্রিজ এলাকায় ছুড়ে ফেলার ঘটনার ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (৪ জুন) রাতে এক বিবৃতিতে বেবিচক জানায়, সাম্প্রতিক সময়ে কিছু ইলেকট্রনিক ও সামাজিক মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত একটি ঘটনা বিভ্রান্তিকরভাবে ও অসম্পূর্ণ তথ্যের মাধ্যমে প্রচার করা হয়েছে, যা বিমানবন্দর কর্তৃপক্ষ ও সিভিল এভিয়েশন সংস্থার ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে।

এ বিষয়ে সঠিক তথ্য ও ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ উপস্থাপন করে বেবিচক জানায়, ৪ জুন রাত ১টা ৩৬ মিনিটে বোর্ডিং ব্রিজ ৬- এ নিয়মিত নিরাপত্তা রাউন্ডের সময় দেখা যায় যে, মালয়েশিয়া এয়ারলাইন্সের (ফ্লাইট: MH-196) যাত্রী মো. তুহিন আলী অশ্লীল ভাষায় চিৎকার ও গালিগালাজ করছেন। মালয়েশিয়া এয়ারলাইন্সের দুইজন প্রতিনিধি তাকে শান্ত করতে এবং তার পাসপোর্ট ও ব্যাগ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেও তিনি সহযোগিতা করেননি।

উক্ত যাত্রী তার মালামাল, পাসপোর্ট ও অর্থ (মালয়েশিয়ান রিঙ্গিত) বোর্ডিং ব্রিজ এলাকায় ছুড়ে ফেলেন এবং নিজের মা-বাবাকে নিয়েও অশালীন মন্তব্য করতে থাকেন। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে এবং আশপাশে লোকজন জড়ো হতে থাকেন, যার ফলে ওই বোর্ডিং ব্রিজে অন্য একটি ফ্লাইটের স্ক্যানিং কার্যক্রম বিঘ্নিত হয়।

এতে আরও বলা হয়, পরবর্তীতে মালয়েশিয়া এয়ারলাইন্সের প্রতিনিধি ও নিরাপত্তা টিমের সদস্যরা ওই যাত্রীকে আগমনী ইমিগ্রেশনের প্রক্রিয়া সম্পন্ন করে তার ব্যাগেজ সংগ্রহের জন্য বেল্ট এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন এবং ১ নম্বর বেল্টের দিকে গালিগালাজ করতে করতে চলে যান। ওই সময় তার আচরণ অস্বাভাবিক এবং অত্যন্ত আগ্রাসী ছিল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর তার ভাই ও চাচার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান যাত্রী পূর্বেও মাদকাসক্ত অবস্থায় এমন আচরণ করতেন এবং তারা বৃষ্টির রাতে এসে তাকে নিতে পারবেন না। পরে যাত্রী ধীরে ধীরে স্বাভাবিক হলে ভোর সাড়ে ৫টায় তিনি বিমানবন্দর থেকে চলে যান।

বিমানবন্দর কর্তৃপক্ষ, সিভিল এভিয়েশন এবং সংশ্লিষ্ট এয়ারলাইন্স প্রতিনিধিগণ অত্যন্ত ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে ঘটনার একাংশ ভিত্তিহীনভাবে এবং যথাযথ বিশ্লেষণ ছাড়াই প্রচারিত হওয়ায় জনসাধারণের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ভবিষ্যতে বিমানবন্দর সংশ্লিষ্ট যেকোনো সংবাদ প্রচারের পূর্বে ঘটনার প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রচার করার বিনীত অনুরোধ জানাচ্ছে, যাতে বিভ্রান্তি না ছড়ায় এবং দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত না হয়।

আরএ

  • বেবিচক
  • ব্যাখা
এ সম্পর্কিত আরও খবর
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিতে বেবিচককে কঠোর নির্দেশ মন্ত্রী-প্রতিমন্ত্রীর
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিতে বেবিচককে কঠোর নির্দেশ মন্ত্রী-প্রতিমন্ত্রীর
দুই বিমানবন্দরের নারী উদ্যোক্তার ৩ প্রতিষ্ঠান সিলগালা করলো বেবিচক, প্রধান উপদেষ্টার দপ্তরে অভিযোগ
দুই বিমানবন্দরের নারী উদ্যোক্তার ৩ প্রতিষ্ঠান সিলগালা করলো বেবিচক, প্রধান উপদেষ্টার দপ্তরে অভিযোগ
‘ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে আগুনের সূত্রপাত বলে মনে হচ্ছে’
‘ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে আগুনের সূত্রপাত বলে মনে হচ্ছে’
দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি
দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।