দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পবিত্র ঈদুল আজহার চার দিনের ছুটি ও সাপ্তাহিক ছুটি শেষে আজ রোববার (২ জুলাই) খুলছে অফিস-আদালত।
বৃহস্পতিবার সারাদেশে পালিত হয় ঈদুল আজহা। এবার ঈদের ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করার সিদ্ধান্ত নেয় সরকার।
সে কারণে ঈদ উপলক্ষে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত (মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার) চার দিন ছুটি ছিল। ১ জুলাই (শনিবার) সাপ্তাহিক ছুটি। ফলে এবারের ঈদের ছুটি হয় পাঁচ দিন।
টানা পাঁচ দিন ঈদের ছুটি শেষে আজ অফিসে যোগ দেন কর্মজীবীরা।
ঢাকার বাইরে ঈদ করতে গেছেন যারা, তাদের অনেকে দু-একদিন ছুটি নিয়েছেন। ফলে অফিস কার্যক্রম পুরোদমে শুরু হতে আরও দু-তিন দিন লেগে যাবে।