দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, মুজিবনগর সরকার একাত্তরের মুক্তিযুদ্ধ পরিচালনা করার কারণে সেই সরকারের সঙ্গে যুক্ত সবার মুক্তিযোদ্ধা স্বীকৃতি থাকবে। আর শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা মুজিবনগর সরকার পরিচালনা করায় মুক্তিযোদ্ধা হিসেবে থাকবেন।
বুধবার (৪ জুন) সচিবালয়ে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।
এর আগে মঙ্গলবার রাতে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ ২০২৫ জারি করা হয়। রাষ্ট্রপতির নির্দেশক্রমে এ অধ্যাদেশের গেজেট জারি করে মন্ত্রণালয়।
ওই অধ্যাদেশে বিদেশে থেকে মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকা রাখা ব্যক্তি, মুজিবনগর সরকারের কর্মকর্তা-কর্মচারী, ডাক্তার-নার্স, মুজিবনগর সরকারের সঙ্গে সম্পৃক্ত পরবর্তীতে গণপরিষদের সদস্যদের মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে গণ্য করা হয়েছে। এছাড়া, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সব শিল্পী ও কলাকুশলী এবং দেশে বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিক এবং স্বাধীন বাংলা ফুটবল দলকেও সহযোগী হিসেবে বিবেচনা করা হবে।
যাদের মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে তারা সনদ পাওয়ার অধিকার রাখেন, তবে পদবী পরিবর্তন হলেও মর্যাদা ছোট হবে না বলে জানিয়েছেন উপদেষ্টা।
/অ