• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা বিকেলে

নিজস্ব প্রতিবেদক
  ০২ জুন ২০২৫, ০৮:২৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
দেশ টিভি
দেশ টিভি

জাতির সামনে ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট আজ বিকেলে উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

তথ্য বিবরণীতে জানানো হয়েছে যে, পূর্ব-রেকর্ডকৃত বাজেট ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতারের মাধ্যমে পূর্বনির্ধারিত বিকাল ৪টার পরিবর্তে বিকাল ৩টায় সম্প্রচারিত হবে।

এছাড়াও, জাতীয় বাজেটের ব্যাপক প্রচার নিশ্চিত করার জন্য সব বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং রেডিও স্টেশনগুলোকে বিটিভি থেকে ফিড গ্রহণ করে বাজেট ভাষণটি একই সময়ে সম্প্রচার করার জন্য অনুরোধ করা হয়েছে।

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার প্রথমবারের মতো বাজেট পেশ করতে যাচ্ছে।

সূত্র অনুযায়ী, উচ্চ মূল্যস্ফীতি ও প্রকৃত আয় কমার উদ্বেগ থাকা সত্ত্বেও মূল করনীতিতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।

ব্যক্তিগত করদাতাদের জন্য বার্ষিক আয়করমুক্ত থাকার সীমা গেল বছরের মতো ৩ লাখ ৫০ হাজার টাকা থাকার সম্ভাবনা রয়েছে। মূল্যস্ফীতির কারণে এ সীমা বাড়ানোর দাবি থাকলেও তা বিবেচনা করা হয়নি। তবে, ব্যবসায় কর কিছুটা বাড়বে। শেয়ারবাজারে তালিকাভুক্ত নয়; এমন কোম্পানিগুলোর করহার ২.৫ শতাংশ পয়েন্ট বাড়িয়ে ২৭.৫ শতাংশ করা হতে পারে। বার্ষিক ৩০ লাখ টাকার বেশি লেনদেন থাকা কোম্পানিগুলোর ন্যূনতম ট্যাক্স (কর) ০.৬ শতাংশ থেকে বাড়িয়ে ১ শতাংশ করা হতে পারে।

মার্চেন্ট ব্যাংকগুলো ক্ষেত্রে, কর ৩৭.৫ শতাংশ থেকে কমিয়ে ২৭.৫ শতাংশ করা হতে পারে। তবে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য বর্তমান ২০ শতাংশ কর অপরিবর্তিত থাকবে।

কিছু লক্ষ্যভিত্তিক কর ছাড় দেওয়ার প্রস্তাব রয়েছে—নতুন করদাতাদের উৎসাহ দিতে ন্যূনতম কর ৩ থেকে ৫ হাজার টাকার পরিবর্তে সর্বনিম্ন ১ হাজার টাকায় নামিয়ে আনা হতে পারে।

জমি কেনাবেচায় কর কমিয়ে ঢাকায় ৬ শতাংশ, বিভাগীয় শহরে ৪ শতাংশ এবং অন্যান্য এলাকায় ৩ শতাংশ করার প্রস্তাব রয়েছে, যা বর্তমানে যথাক্রমে ৮, ৬ ও ৪ শতাংশ।

আয়কর রিটার্ন দাখিলে বাধ্যবাধকতা শিথিল হতে পারে। বর্তমানে ৪৫টি সেবায় রিটার্নের প্রমাণপত্র লাগে—এ সংখ্যা কমানো হতে পারে। সঞ্চয়পত্রের ক্ষেত্রে রিটার্ন লাগবে না, তবে ক্রেডিট কার্ডের ক্ষেত্রে বাধ্যতামূলক থাকবে।

আত্মীয়দের উপহার হিসেবে অর্থ দিলে করমুক্তির সুযোগ স্বামী-স্ত্রী, পিতা-মাতা ও সন্তানের পাশাপাশি ভাই-বোনের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। বেসরকারি খাতের কর্মীদের করমুক্ত ভাতা ৪ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করা হতে পারে।

নিয়োগকারীরা এখন তাদের কর্মীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা ও আর্থিক সুবিধা (যেমন: গাড়ি, বাড়িভাড়া, বোনাস ইত্যাদি) বাবদ ২০ লাখ টাকা পর্যন্ত ব্যয় বাড়তি কোনো হিসাব বা জটিলতা ছাড়াই করপত্রে দেখাতে পারবেন। আগে এই সীমা ছিল ১০ লাখ টাকা।

এছাড়া, জাতীয় পেনশন কর্তৃপক্ষ এবং সার্বজনীন পেনশন স্কিম থেকে আসা আয় করমুক্ত থাকবে।

জমি ও ফ্ল্যাট কেনায় কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত থাকতে পারে, তবে এলাকাভেদে বেশি হারে কর দিতে হতে পারে। অর্থের উৎস ঘোষণার বিধানও থাকতে পারে। বিদেশে পাচার করা অর্থ ও সম্পদের ওপর কর ও জরিমানা আরোপের ঘোষণা আসতে পারে, বিশেষ করে যারা নাগরিকত্ব ত্যাগ করেও দেশ থেকে আয় করছেন।

আরও পড়ুন

প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক বিকেলে

ইশরাকের শপথ সংক্রান্ত আদেশের কপি পেল ইসি

ব্যাংক হিসাবে এক লাখ টাকার নিচে কোনো আবগারি কর (এক্সসাইজ ডিউটি) না থাকলেও, এই সীমা বাড়িয়ে তিন লাখ টাকা করা হতে পারে।

মূল্য সংযোজন কর (ভ্যাট) বৃদ্ধির কারণে ফ্রিজ, এসি ও মোবাইল ফোনের দাম বাড়তে পারে। তবে আমদানি শুল্ক হ্রাসের কারণে বাস, মাইক্রোবাস, চিনি, মাখন, সফট ড্রিংকস, বিশেষ ধরনের কাগজ ও ক্রিকেট ব্যাটের দাম কমতে পারে। রড, ফেসওয়াশ, লিপস্টিক ও চকলেটের দাম বাড়তে পারে।

কে

আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।