• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়
ট্রেনে ঈদযাত্রা

ঢাকা থেকে ৫ ট্রেনে বিলম্ব যাত্রা

নিজস্ব প্রতিবেদক
  ০১ জুন ২০২৫, ১৪:৪২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঈদ উপলক্ষ্যে বিশেষ ব্যবস্থায় ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেন চলাচলের দ্বিতীয় দিন রোববার (১ জুন) বেলা ১২টা পর্যন্ত ঢাকা থেকে ৩টি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বে ছেড়েছে। আরও দুইটি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছাড়বে বলে সিডিউল বোর্ডে জানানো হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেছে, সকাল ৯টা ১০ মিনিটে ছাড়ার কথা থাকলেও রংপুরগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ২০ মিনিট বিলম্বে সকাল ৯টা ৩০ মিনিটে ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করে।

এরপর বিলম্বিত হয় সিলেটগামী জয়ন্তীকা এক্সপ্রেস (৭১৭) ও তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস (৭৩৫)। জয়ন্তীকা এক্সপ্রেস বেলা ১১টা ১৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও দুপুর ১২টা পর্যন্ত ২ নম্বর প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে ছিল। যার ফলে ট্রেনটি অন্তত ৪৫ মিনিট বিলম্বে রয়েছে।

অগ্নিবীণা এক্সপ্রেসও বেলা ১১টা ৩০ মিনিটে ছাড়ার কথা থাকলেও দুপুর ১২টা পর্যন্ত ৬ নম্বর প্ল্যাটফর্মেই অবস্থান করছিল, যা অন্তত ৩০ মিনিট বিলম্বে রয়েছে।

তবে এই দুই ট্রেন কখন ছাড়বে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ।

এছাড়া চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস (৮০২) দুপুর ২টা ১৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও সংশোধিত সিডিউল অনুযায়ী এটি দুপুর ২টা ৫০ মিনিটে ছাড়বে বলে জানানো হয়েছে, ফলে এটি ৩৫ মিনিট বিলম্বিত হবে।

আর সিলেটগামী কালনী এক্সপ্রেস (৭৭৩) দুপুর ২টা ৫৫ মিনিটে ঢাকা ছাড়ার কথা থাকলেও সেটিকে সম্ভাব্য সময় দেওয়া হয়েছে দুপুর ৪টা ১০ মিনিটে। ফলে ট্রেনটিতে এক ঘণ্টা ৫ মিনিট বিলম্ব হবে।

জয়ন্তীকা এক্সপ্রেসের যাত্রী রাকিব হাসান বলেন, গতকাল সব ট্রেন সময়মতো ছেড়েছে বলে দেখেছি। কিন্তু আজ আমি ট্রেনে উঠে ৩০ মিনিট ধরে বসে আছি। কি জন্য দেরি হচ্ছে সেটা কেউ বলতে পারছে না। ট্রেনে বিদ্যুৎও নেই, গরমে খুব বিরক্ত লাগছে।

আরও পড়ুন

চাকরি অধ্যাদেশের কিছু ধারা অপপ্রয়োগের আশঙ্কা আছে: জ্বালানি উপদেষ্টা

বিজিএমইএর নির্বাচনে ৩১ পদে জয়ী ফোরাম

অগ্নিবীণা এক্সপ্রেসের যাত্রী ফজলে রাব্বি বলেন, ঘোষণা ছাড়াই ট্রেনে বসে আছি ৪৫ মিনিট ধরে। এখানেই যদি এত দেরি হয়, পুরো যাত্রায় কত সময় লাগবে বুঝতে পারছি না। আমার মনে হয় আজ থেকেই ট্রেনগুলো একে একে দেরি করতে শুরু করবে।

এ বিষয়ে ঢাকায় রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক মো. সাজেদুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, ঢাকা থেকে বেশিরভাগ ট্রেনেই নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। দু একটি ট্রেন ছাড়তে বিলম্ব হয়েছে। এছাড়া জয়ন্তিকা এক্সপ্রেসকে যে ইঞ্জিন টেনে নেওয়ার কথা ছিল সেটিতে ত্রুটি হয়েছে। ত্রুটি মেরামত করা হলে ট্রেনটি ছেড়ে যাবে।

কে

আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।