দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লতিফুর রহমানের ৩য় মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালের ১ জুলাই কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি।
লতিফুর রহমান ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন। ঢাকার সেন্ট ফ্রান্সিস স্কুল থেকে শিক্ষাজীবন শুরু তার। ১৯৫৬ সালে শিলংয়ের সেন্ট এডমন্ডস স্কুলে ভর্তি হন। পরে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে সিনিয়র কেমব্রিজ পরীক্ষা দেন। ঢাকায় ফিরে ১৯৬৬ সালে লতিফুর রহমান চাঁদপুরের পারিবারিক পাটকল ডব্লিউ রহমান জুট মিলস লিমিটেডে নির্বাহী পদে যোগ দেন। ১৯৭২ সালে টি হোল্ডিংস লিমিটেড চালুর মাধ্যমে সম্পৃক্ত হন চা রপ্তানির ব্যবসায়।
১৯৮৭ সালে লতিফুর রহমানের নেতৃত্বে ট্রান্সকম গ্রুপের যাত্রা শুরু হয়। ওষুধশিল্প, বৈদ্যুতিক, ইলেকট্রনিকস, গণমাধ্যম, কোমল পানীয়, চা, ভোগ্যপণ্যসহ নানান সেক্টরে ব্যবসা রয়েছে তার।
বাংলাদেশে স্বাধীন সম্পাদকীয় নীতির ভিত্তিতে পরিচালিত গণমাধ্যম প্রতিষ্ঠায়ও লতিফুর রহমানের অবদান রয়েছে। তিনি শীর্ষস্থানীয় গণমাধ্যম দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের উদ্যোক্তা।
জাতীয় রাজস্ব বোর্ডের সিনিয়র সিটিজেন ক্যাটাগরিতে ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত টানা পাঁচ বছর লতিফুর রহমান সর্বোচ্চ করদাতার পুরস্কার পান। তিনি মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকার (এমসিসিআই) সভাপতি ছিলেন। এ ছাড়া দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশসহ ব্যবসা খাতের বিভিন্ন সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।