দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকারি চাকরিজীবীদের ব্যাপারে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (২৭ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, সরকারি চাকরিজীবীদের ব্যাপারে সরকারের অবস্থান স্পষ্ট। সরকারি চাকরিজীবীদের কোনো চাওয়া থাকলে তা সচিবদের কমিটির কাছে জানাতেই পারেন। আমরা আশা করব, প্রজাতন্ত্রের কর্মীরা দেশের নিয়ম মেনে চলতে বাধ্য থাকবেন।
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর অনুমোদনের প্রতিবাদে কয়েকদিন ধরে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা বিক্ষোভ করেছেন। তারা আজও সচিবালয়ে বিক্ষোভ করেন তারা।
এফএইচ/