দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী লীগপন্থী আমলাদের পুনর্বাসন ঠেকাতে সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত নতুন প্ল্যাটফর্ম ‘জুলাই ঐক্য’ সচিবালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অবস্থানরত আওয়ামী লীগ ঘনিষ্ঠদের একটি তালিকা প্রকাশ করেছে। তালিকায় রয়েছে কৃষি সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়াসহ ৪৪ জন স্বৈরাচার দোসর কর্মকর্তা।
মঙ্গলবার (২০ মে) ‘জুলাই ঐক্য’র আয়োজনে এক সংবাদ সম্মেলনে এ তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে শহীদ মুহতাসির রহমান আলিফের বাবা মোহাম্মদ গাজীউর রহমান তালিকায় থাকা ব্যক্তিদের নাম পাঠ করে শোনান।
তালিকায় যে ৪৪ জন আমলার নাম অন্তর্ভুক্ত রয়েছে, তাদের ‘আওয়ামী লীগের দোসর’ হিসেবে চিহ্নিত করেছে ‘জুলাই ঐক্য’।
তারা হলেন— পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমূল আহসান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহানা আহমেদ, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. এমদাদুল্লাহ মিয়া, ভূমি আপিল বোর্ডের সচিব মো. ইব্রাহিম, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. নাজমা মোবারেক, ডাক ও টেলি যোগাযোগ বিভাগের সচিব মো. মুশফিকুর রহমান, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খান, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, বাংলাদেশ পরিকল্পনা কমিশন সদস্য মো. রুহুল আমিন, দুর্নীতি দমন কমিশন সচিব খোরশেদা ইয়াসমীন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন চেয়ারম্যান মো. আমিনুল আহসান, বিপিএটিসি র্যাকটর সচিব সাঈদ মাহবুব খান, বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. মোকাব্বের।
বিস্তারিত দেখতে ক্লিক করুন।
কে