দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বরাদ্দের ব্যয় হয়েছে মাত্র ৪১ দশমিক ৩১ শতাংশ। যা গত ৫ অর্থবছরের একই সময়ের তুলনায় সর্বনিম্ন। বরাদ্দের সবচেয়ে বেশি খরচ করেছে স্থানীয় সরকার বিভাগ। আর সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন করেছে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।
চলতি অর্থবছর শেষ হতে বাকি আর দেড় মাসেরও কম। অথচ এপ্রিল পর্যন্ত ১০ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির অর্ধেক অর্থও ব্যয় হয়নি বলে জানিয়েছে সরকারের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)।
সোমবার (১৯ মে) আইএমইডি প্রকাশিত মাসিক প্রতিবেদন বলছে, গত জুলাই থেকে এপ্রিল পর্যন্ত সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ব্যয় করেছে এডিপি বরাদ্দের মাত্র ৪১ দশমিক ৩১ শতাংশ, যা এই সময়ের হিসাবে গত ৫ অর্থবছরের মধ্যে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন।
এডিপি বাস্তবায়নে টাকার অংকে এসময়ে ব্যয় হয়েছে প্রায় ৯৩ হাজার ৪২৫ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে ব্যয়ের তুলনায় ৩১ হাজার ৮৯০ কোটি টাকা কম। প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি ১৯ হাজার ৭৬৩ কোটি টাকা ব্যয় করেছে স্থানীয় সরকার বিভাগ। এরপর ১৫ হাজার ২৭০ কোটি টাকা ব্যয় করেছে বিদ্যুৎ বিভাগ। সড়ক মহাসড়ক বিভাগ খরচ করেছে ৮ হাজার ৬২৫ কোটি টাকা। বরাদ্দের মাত্র ২ দশমিক ৩৪ শতাংশ ব্যয় করে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন করেছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। ৮৪৫ কোটি টাকা খরচ করেছে স্বাস্থ্য সেবা বিভাগ।
কে