দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর উত্তরার আজমপুর ৪ নম্বর সেক্টরে ট্রেনের ধাক্কায় এসআই (উপ-পরিদর্শক) কেএম মনসুর আলী (৪৫) নিহত হয়েছেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দক্ষিণখান থানায় কর্মরত ছিলেন। রোববার(১৮ মে) সকালের দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় রেলওয়ে থানা পুলিশ।
বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক এস আই মোহাম্মদ আলী জানান, গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উত্তরার আজমপুর ৪ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি ট্রেন তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান তিনি।
তিনি আরও জানান, তিনি দক্ষিণখান থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন। নিহত কেএম মুনসুর আলী পুলিশের ৩৪ তম আউটসাইড ক্যাডেট এসআই পদে যোগদান করেছিলেন। মনসুর আলী পল্লবীর বাইসারটেক ২৫/২ নম্বর বাসায় থাকতেন। তিনি দুই সন্তানের জনক ছিলেন। তার স্ত্রী শিল্পি খাতুনও এসআই পদে গুলশান থানায় কর্মরত আছেন।
/অ