দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের সমুদ্র সম্পদ রক্ষা ও জাটকা নিধন প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে বঙ্গোপসাগরে অভিযান চালিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। অভিযানে সোমবার (১২ মে) কক্সবাজারের ডাউন ও তৎসংলগ্ন এলাকায় ‘বানৌজা শহীদ ফরিদ’ জাহাজের নেতৃত্বে ১২টি মাছ ধরার নৌকা আটক করা হয়।
মঙ্গলবার (১৩ মে) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আটক এসব নৌকা থেকে জব্দ করা হয় ৪ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ৫২০টি বেহুন্দি জাল, ১৬ হাজার মিটার অন্যান্য জাল এবং ২২০ কেজি মাছ। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ কোটি টাকা। এ সময় মাছ ধরায় জড়িত ৬১ জন জেলেকেও আটক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য বিভাগের প্রতিনিধিদের উপস্থিতিতে আলী আকবর ডেলঘাট এলাকায় জব্দকৃত জালসমূহ পুড়িয়ে ধ্বংস করা হয়। মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। আটককৃত জেলেদের স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইতোমধ্যে চলমান অভিযানে প্রায় ১৯৩ কোটি ৩১ লাখ ৩৮ হাজার টাকার অবৈধ জাল, জাটকা ও মাছ ধরার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। দেশের সমুদ্র সম্পদ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করতে নৌবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাটকা নিধন প্রতিরোধ এবং ৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধকরণ অভিযান-২০২৫ সফল বাস্তবায়নে দৃঢ় অবস্থানে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করতে ৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধকরণ অভিযান-২০২৫ সফল বাস্তবায়নে দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী।
এফএইচ/