দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল খননের কাজ আগামী জুন মাস থেকে শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সোমবার (১২ মে) সকালে দক্ষিণ কেরাণীগঞ্জের শুভাঢ্যা খাল পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।
পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা বলেন, অনেক জায়গায় খালের অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে, বর্জ্যের স্তুপ তৈরি হয়েছে। ফলে খালকে পুনরুদ্ধার করা একটি বড় চ্যালেঞ্জের কাজ। খাল পুনরুদ্ধার এবং পরিষ্কারে এলাকাবাসীকেও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, এবার কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল খননের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া হবে। ৩১৭ কোটি টাকা ব্যয়ে একবছর মেয়াদি এই প্রকল্পটি চলতি বছরের জুনে শুরু হবে।
ঢাকার জলাবদ্ধতা নিয়ে এক প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, বর্ষা মৌসুমে ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে এরইমধ্যে ড্রেনেজ ব্যবস্থা নিয়ে কাজ শুরু করেছে দুই সিটি করপোরেশন।
কে