দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনাটি তদন্ত হচ্ছে, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
শনিবার (১০ মে) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এ সব কথা বলেন।
তিনি আরও বলেন, বিমানবন্দরের ব্যবস্থাপনা আগের চেয়ে অনেক ভালো হয়েছে। সেখানে কিভাবে নিরাপত্তা বলয় পেরিয়ে আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি থাইল্যান্ড গেলেন সেটি তদন্তে তিন সদস্যের কমিটি শিগগিরই রিপোর্ট দেবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা প্রাথমিকভাবে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। এ ঘটনায় তদন্ত কমিটি করা হয়েছে, তারা কাজ করছেন। তাদের প্রতিবেদনে আরও কারও অবহেলার বিষয়টি আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি বলেন, ‘আবদুল হামিদের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে জেলা ডিএসবির আবেদনের বিষয়টি আমার জানা নেই।’
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দাবি-দাওয়ার বিষয়ে যে আন্দোলন, সেটি রাস্তার ওপর করলে জনদুর্ভোগ হয়। এ বিষয়টি মাথায় রাখা আন্দোলনকারীরা রাস্তা ছেড়ে অন্য কোনও জায়গায় করলে ভালো হয়। গতকাল (শুক্রবার) যমুনার সামনে করা আন্দোলনকারীদের বলার পর তারা শাহবাগে গেছেন। সেখানেও দুর্ভোগ হচ্ছে তবে তারা ইমারজেন্সিগুলো দেখছেন।’
এফএইচ/