দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জুলাই স্মৃতি ফাউন্ডেশ থেকে প্রধান নির্বাহী পদ থেকে পদত্যাগ করলেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
বৃহস্পতিবার (৮ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, ‘আপাতত রাজনীতিতে যোগদানের তার কোনো পরিকল্পনা নেই। উচ্চশিক্ষা গ্রহণের লক্ষ্যে তিনি আপাতত এ পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
তিনি আরো বলেছেন, ‘ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনের কারণে তিনি পড়াশোনায় মনোযোগী হতে পারছিলেন না। এ কারণে তিনি এ পদ থেকে সরে গিয়ে সাধারণ সদস্য হিসেবে যুক্ত থাকছেন।’
এফএইচ/