দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বাবা আব্দুল মোছাউয়ীর আনসারী (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বৃহস্পতিবার (০৮ মে) সকাল ৭টা ২৫ মিনিটে ঢাকা সিএমএইচে ইন্তেকাল করেছেন তিনি। তিনি স্ত্রী, ৩ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী আজ সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে এক স্ট্যাটাস দেন। তবে তিনি আরও কোনো শব্দ লিখেননি।
সিলেটের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া মরহুম আব্দুল মোছাউয়ীর আনসারী বাল্যকালে সৌদি আরবে প্রাইমারি শিক্ষা সম্পন্ন করে পরবর্তীতে বোম্বেতে উচ্চ শিক্ষা অর্জন করেন।
আরএ