দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কাশ্মির পেহেলগাম ইস্যু নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এমন পরিস্থিতে মঙ্গলবার (৬ মে) মধ্যরাত থেকে পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা ও গুলিবর্ষণ করে ভারত। এ অবস্থায় বাংলাদেশের বিভিন্ন এয়ারলাইন্সের বিমান পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে বিকল্প পথে ফ্লাইট পরিচালনা করছে বাংলাদেশ এয়ারলাইন্স।
বুধবার (৭ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে বাংলাদেশের বিমানগুলো। তবে এখনো ভারতের ওপর দিয়ে চলাচল স্বাভাবিক আছে।
এফএইচ/