দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরত পাঠাতে মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বাস্তব কোনও ফল আসবে না।
রোববার (৪ মে) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালসে রোহিঙ্গা ইস্যুতে এক সেমিনারে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যেতে হবে, তবে সেটা জোর করে নয়। নিরাপত্তার বিষয়টি নিশ্চিতের পরই তারা ফিরে যাবে।
তিনি বলেন, রোহিঙ্গাদের ফেরানোর বিষয়ে দুইটি দিক রয়েছে। একটি হলো অধিকার, আরেকটি হলো নিরাপত্তা। এই বিষয়গুলো নিশ্চিত না হলে রোহিঙ্গারা ফিরে যাবে না। তবে আমরা কোনও অযৌক্তিক প্রত্যাশায় নেই। যেই নির্যাতন থেকে তারা বাঁচতে চেয়েছিল, আমরা কি তাদের সেই জায়গায় ফেরত পাঠাবো?
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, মিয়ানমারে অবশ্যই বাস্তব পরিবর্তন আনতে হবে। সেই পরিবর্তনের নিশ্চয়তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হতে হবে। যদিও এটি কঠিন ও দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। ঐক্যবদ্ধ না হলে এটা সম্ভব হবে না।
এ সময় রোহিঙ্গাদের ফিরে যাওয়ার বিষয়ে একটি রোডম্যাপ থাকা দরকার বলেও মন্তব্য করেন তিনি।
কে