দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশে শ্রমিকদের ন্যূনতম চাহিদা পূরণ, স্বাস্থ্য–সুরক্ষাসহ শ্রমিকদের স্বার্থ রক্ষায় অন্তবর্তী সরকার কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার (১ মে) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মে দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় যোগ দেন উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, ‘মালিক ও শ্রমিকদের দূরত্ব কমাতে হবে। এ সময় শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে শ্রম মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন তিনি।
উপদেষ্টা জানান, আইএলও তে গিয়ে দেখা গেছে গত ২০-৩০ বছরে শ্রমিকদের বেতনসহ নিরাপত্তা ব্যবস্থা খুব নাজুক হয়ে গেছে। আরেকটু হলেই ব্যান করে দেওয়ার সম্ভাবনাও উল্লেখ করেন তিনি।
সাখাওয়াত হোসেন আরও বলেন, বর্তমানে শ্রমিকদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করে চলেছে। অনেক কিছু করে ফেলেছি ব্যাপারটা এমন নয়, তবে যে প্রক্রিয়া শুরু করতে পেরেছি তাতে বড় প্রভাব সৃষ্টি হবে বলেও আশাব্যক্ত করেন তিনি।
এফএইচ/