• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

সদরঘাটে চাপ নেই, যাত্রী ভরলেই ছাড়ছে লঞ্চ

দেশ টিভি ডেস্ক
  ২৮ জুন ২০২৩, ১৭:০৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

সড়ক ও রেলপথে ঘরমুখো মানুষের চাপ থাকলেও সদরঘাট লঞ্চ টার্মিনালের চিত্র পুরোপুরি আলাদা। টার্মিনালে যাত্রীর উপস্থিতি এতটাই কম যে, নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে না লঞ্চগুলো। একটা সময় ছিল ঈদ আসলেই সদরঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা যেতো। অথচ আজ এখানে নেই ঈদযাত্রার চিরাচরিত ভিড়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

তবে চাপ না থাকলেও সকাল থেকেই রয়েছে যাত্রীর আনাগোনা। ফলে যাত্রী পূর্ণ হয়ে গেলেই ছেড়ে দিচ্ছে লঞ্চ।

বুধবার (২৮ জুন) দুপুর ১২টা পর্যন্ত ৪২টি লঞ্চ সদরঘাট ছেড়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আগামীকাল বৃহস্পতিবার দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) এক হিসাব অনুযায়ী, মঙ্গলবার সদরঘাট দিয়ে এক লাখের মতো মানুষ রাজধানী ছেড়েছে।

সদরঘাটের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, বৃষ্টি থাকায় বুধবার সদরঘাটে যাত্রীর চাপ কিছুটা কম। এমনিতেও পদ্মা সেতু হওয়ায় লঞ্চের যাত্রী কমে গেছে। তাই এখন আর ঈদে আগের মতো সেই উপচে পড়া ভিড় থাকে না সদরঘাটে।

পটুয়াখালী দশমিনার মাছুয়াখালী গ্রামের একজন কর্মসূত্রে থাকেন নারায়ণগঞ্জে। ভোর ৫টায় সদরঘাটে আসেন তিনি। বাদল ঢাকা-পটুয়াখালী রুটে চলাচল করা পূবালী-১২ লঞ্চে উঠেছেন। তিনি বলেন, ভোর থেকে সদরঘাটে আছি। ১২টা বেজে গেলো তারপরও লঞ্চ পুরোপুরি ভরলো না।

লঞ্চ সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদ হলেও যাত্রী খুবই কম। লঞ্চ চালিয়ে তারা ক্রমাগত লোকসান গুনছেন। ডলার শিপিং লাইন্সের (লঞ্চের নাম মর্নিং সান) ম্যানেজার মো. লাভলু জানান, লঞ্চ চালিয়ে আর লাভের মুখ দেখছেন না তারা। ঈদের সময় কিছুটা লাভের মুখ দেখবেন এমন আশা থাকলেও সেই আশার গুড়ে বালি। গত পাঁচ মাস ধরে তারা লঞ্চের কর্মচারীদের বেতন ঠিকমতো দিতে পারছেন না বলেও জানান লাভলু।

বিআইডব্লিউটির ঢাকা নদীবন্দর (সদরঘাট) যুগ্ম-পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক) মো. কবির হোসেন বলেন, বৃষ্টির কারণে যাত্রীদের সদরঘাটে আসা বাধাগ্রস্ত হচ্ছে। যখন বৃষ্টি থেমে যাচ্ছে তখন যাত্রী বাড়ছে, লঞ্চ ভরে গেলে ছেড়ে দিচ্ছে।

তিনি বলেন, আমাদের পর্যাপ্ত লঞ্চ আছে। দুপুর ১২টা পর্যন্ত ৪২টি লঞ্চ সদরঘাট ছেড়ে গেছে।

মো. কবির হোসেন বলেন, আমাদের হিসাব অনুযায়ী, গতকাল সদরঘাট দিয়ে এক লাখ লোক ঢাকা ছেড়েছে। পদ্মা সেতু হওয়ার পর থেকে সদরঘাটে যাত্রী অনেকটা কম। ঈদের আগের দিন হিসেবে আজ তেমন ভিড় নেই।

  • সদরঘাট
  • যাত্রী
  • চাপ
  • লঞ্চ টার্মিনাল
এ সম্পর্কিত আরও খবর
এসিল্যান্ড আসার খবরে পালিয়ে গেলেন বর, কনের বাবাকে জরিমানা
এসিল্যান্ড আসার খবরে পালিয়ে গেলেন বর, কনের বাবাকে জরিমানা
সাতক্ষীরায় যাত্রীবাহী বাস খাদে, আহত ২০
সাতক্ষীরায় যাত্রীবাহী বাস খাদে, আহত ২০
এক বছরে রেকর্ড ৩১ লাখ যাত্রী পরিবহন করেছে বিমান
এক বছরে রেকর্ড ৩১ লাখ যাত্রী পরিবহন করেছে বিমান
স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে
স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।