দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, সারাদেশেই হয়রানিমূলক মিথ্যা মামলা হচ্ছে। যা ঠিক নয়। আমরা মামলা করায় বাধা দিতে পারি না। মামলা হলেই গ্রেপ্তার নয়; নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হয় এ বিষয়ে আইন-শৃঙ্খলাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর ওসমানী মিলনায়তনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করে।
যেখানে বস্তুনিষ্ঠতা নাই, সেখানে যতভাবে আইনগত প্রতিকার দেওয়া সম্ভব, সেগুলি দেওয়ার চেষ্টা করে যাচ্ছি বলে যোগ করেন উপদেষ্টা।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের অধীনে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। উচ্চ আদালতে বিচারাধীন কোনো মামলার ওপর আইন মন্ত্রণালয়ের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। আগের যে সরকার ছিল, তা একটি ফ্যাসিস্ট সরকার ছিল। তারা কোনো নিয়ম নীতি মানত না। তারা একজন প্রধান বিচারপতিকে গলা ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দিয়েছে। আমরা তো সেই সরকার না। আমাদের কোনো এখতিয়ার নেই উচ্চ আদালতের বিষয়ে হস্তক্ষেপ করার।
এফএইচ/