দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ইরেশ যাকের জুলাই আন্দোলনে সঙ্গে ছিল, তার নামে মামলা হওয়া বিরক্তিকর। আশা করি পুলিশ সঠিক তদন্ত করবে।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সংস্কৃতি উপদেষ্টা বলেন, দেশের ভাবমূর্তি উজ্জল করে এমন উদ্যোগের পাশে থাকবে সংস্কৃতি মন্ত্রণালয়। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে প্রথমবারের মতো সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশী চলচ্চিত্র ‘আলী’। বাংলাদেশে চলচ্চিত্রের সঙ্গে জড়িত সবাই নিজেদের প্রচেষ্টায় অনেক দূরে যায়। তাদের সরকার তেমন সহযোগিতা করতে পারেনা।
তিনি বলেন, ধন্যবাদটা অন্তত সরকারের দেয়া উচিত। সঙ্গে সঙ্গে সরকার কিছু করতে চায়। কান উৎসবে আমন্ত্রণ পাওয়া ৯ জনের আসা যাওয়ার খরচ সরকার দেবে। মূল ভুমিকার থাকা আলীর (আসল নাম আলামিন) আসা-যাওয়ার খরচ বেসরকারিভাবে ব্যবস্থা করে দেয়া হবে।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, দেশের ভাবমূর্তি উজ্জল করে এমন উদ্যোগের পাশে থাকবে সংস্কৃতি মন্ত্রণালয়। আশা করি পরবর্তীতে যারা সরকারে আসবে তারাও শাল্পিদের অর্জনকে মূল্যায়িত করবেন।
ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে তিনি বলেন, এখন অ্যক্টিভিস্ট না, নিজে সরকারের অংশ তাই কথা কম বলতে চাই। ইরেশ জাকেরকে ব্যক্তিগতভাবে চিনি, তিনি জুলাই আন্দোলনের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। কিন্তু সরকার নয়, একজন ব্যক্তি মামলা দিয়েছেন। আশা করি পুলিশ সুষ্ঠ তদন্ত করে পরিবর্তী ব্যবস্থা নেবে। সরকারের ভেতরে ভেতরে সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট অনেক কাজ করা হচ্ছে, যা হয়তো সবাইকে বলা হচ্ছে না।
মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা করার ফলে স্বীকৃতি ধরে রাখতে যদি আবার ইউনেস্কোর কাছে আবেদন করতে হয়, তা ঢাকা বিশ্ববিদ্যালয় করবে জানিয়ে । নাম পরিবর্তন যেমন তাদের সিদ্ধান্ত, পরিবর্তী পদক্ষেপের সিদ্ধান্তও তারাই নিবেন। তবে এক্টা কথা বলতে পারি, এবার সব জাতি-গোষ্ঠীর অংশগ্রহনে এবার যেভাবে পহেলা বৈশাখ উদযাপন হয়েছে তা বর্ণনাতীত বলে উল্লেখ করেন সংস্কৃতি উপদেষ্টা।
এক প্রশ্নে জবাবে তিনি বলেন, ১৪০০ মানুষ যারা খুন করেছে তাদের বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের পুনর্বাসন নিয়ে কোনো কথা না বলাই ভালো। আনন্দ শোভাযাত্রায় সাবেক এক প্রধানমন্ত্রীর মোটিফ তৈরির সিদ্ধান্তটি চারুকলার। মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষকে যে হত্যা করা হয়েছিল তা আদালতে প্রমাণ হওয়া ছাড়াই প্রতিষ্ঠিত হয়েছে। তেমনি জুলাই আন্দোলনেও ১৪০০ মানুষ খুনের বিষয় স্বিকৃত।
কে