দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পতিত শেখ হাসিনা সরকার হত্যা-গুমসহ মানবাধিকার লংঘনের মতো যেসব ঘটনা ঘটিয়েছে, তার প্রমাণ উঠে এসেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রতিবেদনে। ট্রাইবুনালে তদন্ত শেষে চলতি মাসের শেষে অথবা আগামী মাসের শুরুতে শেখ হাসিনার বিচার শুরুর কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
কাতারভিক্তিক গণমাধ্যম আল-জাজিয়াকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পতিত সরকারের নেতা-কর্মীদের লুটপাটসহ গণহত্যার বিষয়টি জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে।
সাক্ষাৎকারে বাংলাদেশের নির্বাচন, সংস্কার, পতিত শেখ হাসিনার সরকারের অনিয়ম দুর্নীতির বিচারসহ সম্প্রতি চীন সফর নিয়ে কথা বলেন তিনি।
তিনি জানান, চলতি মাসের শেষে কিংবা মে মাসের শুরুতে জুলাই আন্দোলনে গণহত্যা চালানোর অভিযোগে বিচার শুরু হবে ।
ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চিঠি দেয়ার পাশাপাশি বিমসটেক সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রীকে আহ্বান জানানোর কথাও জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।
পতিত সরকারের আমলে বন্দুকের নলের মুখে ব্যাংক দখলের পাশাপাশি ঋণ নামের হাজার হাজার কোট টাকা পাচার করা হয়েছে বলেও আলজাজিরাকে দেয়া সাক্ষাৎকারের জানান ড. মুহাম্মদ ইউনূস।
কে