দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অন্তর্বর্তীকালীন সরকারে দায়িত্বের পর রাজনৈতিক দলে যোগ দেওয়া প্রসঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, এখনো এ বিষয়ে তিনি সিদ্ধান্ত নেননি।
শনিবার (২৬ এপ্রিল) ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা বলা হয়।
আসিফ মাহমুদ বলেন, ‘যখন সময় আসবে তখন দেশের মানুষের জন্য যেটা বেস্ট অপশন বা ভালো মনে হবে, সেখানে যোগ দিতে পারি।’
তিনি আরও বলেন, ‘ছাত্রদের নতুন রাজনৈতিক দলেই যোগ দিতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই।’
/অ