দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আন্তর্জাতিক সংস্থা পার্মানেন্ট কোর্ট অব আর্বিট্রেশন (পিসিএ)-এর সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। বুধবার (২৩ এপ্রিল) সংস্থাটির সেক্রেটারি জেনারেল মার্সিন চেপেলাক তার এ নিয়োগে এক অভিনন্দন বার্তা পাঠান।
শুক্রবার (২৫ এপ্রিল) গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির জনসংযোগ কর্মকর্তা কে এম খালিদ বিন জামানের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
মইনুল ইসলাম চৌধুরী বর্তমানে আপিল বিভাগের বিচারপতির পদমর্যাদায় গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি এবং বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের চুক্তি পর্যালোচনায় গঠিত জাতীয় রিভিউ কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
/অ