দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল আজহার জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৭ জুন) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার পরিচালক (যুগ্ম সচিব) মো. তারিক মাহমুদ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার টানেলে ঈদুল আজহার নামাজের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদের চিফ হুইপ, হুইপ, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মচারীসহ সর্বস্তরের মুসল্লিরা এ জামাতে অংশ নেবেন।
সংসদ ভবনের দক্ষিণ প্লাজার এ ঈদ জামাত সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। আগ্রহী মুসল্লিদের জামাতে অংশ নিতে অনুরোধ জানানো হয়েছে।