দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আগামী ১ মে বিশ্ব শ্রমিক দিবসের ছুটি মিলিয়ে এই ছুটি ভোগ করবেন তারা।
সরকারি ছুটির তালিকা ২০২৫ অনুযায়ী, আগামী ১ মে ‘মে দিবস’-এর ছুটি। সরকারি তালিকায় এটি সাধারণ ছুটি। এ বছর মে দিবস বৃহস্পতিবার। পরের দুই দিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিত ছুটি। সুতরাং পহেলা মেসহ টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
প্রতিবছর পহেলা মে তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হয়। এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদযাপন দিবস। পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনগুলো রাজপথে সংগঠিত হয়ে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে। বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে পহেলা মে জাতীয় ছুটির দিন।
আরএ