• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর

দেশ টিভি ডেস্ক
  ২০ এপ্রিল ২০২৫, ২১:১৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কতা জারি নিয়ে ভারতীয় কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। রোববার (২০ এপ্রিল) প্রেস উইংয়ের ভেরিফায়েড ফেসবুক পেইজ ‘সিএ প্রেস উইং ফ্যাক্টস’ এ পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় কিছু সংবাদ মাধ্যম বাংলাদেশ সম্পর্কে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্রমণ সতর্কতা নিয়ে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রচার করছে। বিশেষ করে পরামর্শ দিচ্ছে, সাম্প্রদায়িক সহিংসতার কারণে পার্বত্য চট্টগ্রাম (সিএইচটি) অঞ্চলকে নতুন করে সতর্কতা স্তর ৪ - ‘ভ্রমণ করবেন না’ হিসেবে সাব্যস্ত করা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বিবৃতিতে বলা হয়, আমরা স্পষ্ট করে বলতে চাই, এই দাবিটি তথ্যগত ভুল। মূলত নিয়মিত পর্যায়ক্রমিক পর্যালোচনার অংশ হিসেবে বাংলাদেশের জন্য মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক সতর্কতা পুনঃপ্রকাশ করা হয়েছে। ভ্রমণ সতর্কতায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এখানে কেবল ছোটখাটো সম্পাদনা করা হয়েছে।

বিবৃতি অনুসারে, পার্বত্য চট্টগ্রাম বা বাংলাদেশের অন্য কোনো অঞ্চলের ক্ষেত্রে ভ্রমণ সতর্কতার কোনো স্তরে পরিবর্তন হয়নি।

বর্তমান ভ্রমণ সতর্কতাটি হলো-

- পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে স্তর ৪ হিসেবে সাব্যস্ত করা হয়েছে: ‘ভ্রমণ করবেন না’ (এই স্ট্যাটাস অনেক দিন ধরেই বিদ্যমান)।

- বাংলাদেশের বাকি অঞ্চলকে স্তর ৩ হিসেবে সাব্যস্ত করা হয়েছে: ‘ভ্রমণ পুনর্বিবেচনা করুন’।

প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রতিক্রিয়ায় সতর্ক স্তর নতুনভাবে বাড়ানো বা সংশোধন করা হয়েছে, এই তথ্যটি ভুল ও বিভ্রান্তিকর।

তথ্যগত এই ভুল উপস্থাপনা সাংবাদিকতার মানদণ্ডে একটি উদ্বেগজনক ত্রুটি প্রতিফলিত করে এবং এই ধরনের প্রতিবেদনের পেছনের উদ্দেশ্য নিয়ে গুরুতর প্রশ্ন উত্থাপন করে।

বিবৃতিতে আরও বলা হয়, এ সময়ে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আমরা সকল গণমাধ্যমকে তথ্য যাচাই না করে বা বিকৃত তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি।

মার্কিন ভ্রমণ সতর্কতা সম্পর্কে সঠিক ও আনুষ্ঠানিক হালনাগাদ তথ্যের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জনসাধারণ ও গণমাধ্যমকে সরাসরি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট দেখার জন্য উৎসাহিত করেছে।

আরও পড়ুন

নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের সময় বাড়ল দুই মাস

ওয়েবসাইট- https://travel.state.gov/content/travel/en/traveladvisories/traveladvisories/bangladesh-travel-advisory.htmlb

বাসস

/অ

  • সিএ প্রেস উইং ফ্যাক্টস
  • ভারতীয় সংবাদমাধ্যম
  • প্রতিবেদন বিভ্রান্তিকর
এ সম্পর্কিত আরও খবর
বিমান বাহিনীতে 'র' নেটওয়ার্ক নিয়ে প্রতিবেদন বিভ্রান্তিকর: আইএসপিআর
বিমান বাহিনীতে 'র' নেটওয়ার্ক নিয়ে প্রতিবেদন বিভ্রান্তিকর: আইএসপিআর
এবার ভারতীয় সংবাদমাধ্যমকে ধুয়ে দিলেন অভিনেতা ঋত্বিক!
এবার ভারতীয় সংবাদমাধ্যমকে ধুয়ে দিলেন অভিনেতা ঋত্বিক!
ভারতীয় সংবাদমাধ্যমে সেনাবাহিনী নিয়ে ভুয়া খবরের প্রতিবাদ আইএসপিআরের
ভারতীয় সংবাদমাধ্যমে সেনাবাহিনী নিয়ে ভুয়া খবরের প্রতিবাদ আইএসপিআরের
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।