দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নের জন্য চীন ১৩৮.২০ মিলিয়ন মার্কিন ডলার সাহায্য দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, বাংলাদেশ চীনের জন্য স্বাস্থ্য খাতের ভালো বাজার হতে পারে।
রোববার (২০ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনে ইউনান শিক্ষা ও স্বাস্থ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
নূরজাহান বেগম বলেন, ঢাকার ধামরাইতে পক্ষাঘাতগ্রস্তদের জন্য একটি হাসপাতাল করতে সম্মত হয়েছে চীন। এ ছাড়া একটি ১০০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল তৈরি নিয়েও আলোচনা চলছে।
তিনি আরও বলেন, চীনা রাষ্ট্রদূত বলেছেন, ড. ইউনূসের চীন সফর সফল হয়েছে। অদূর ভবিষ্যতে বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য সহজেই চীনে যেতে পারবে।
/অ