• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

ভারতে ওয়াকফ আইন বাতিল এবং মুসলিম হত্যার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ 

নওগাঁ প্রতিনিধি
  ১৮ এপ্রিল ২০২৫, ১৭:০২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ভারতে ওয়াকফ আইন বাতিল এবং মুসলিম হত্যার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ 
ভারতে ওয়াকফ আইন বাতিল এবং মুসলিম হত্যার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ 

ভারতীয় ওয়াকফ আইন বাতিল এবং মুসলিম হত্যার প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে নওগাঁর সর্বস্তরের তৌহিদী জনতা। শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজ শেষে দুপুর ২টার দিকে নওগাঁ কেন্দ্রীয় মডেল মসজিদ থেকে একটি মিছিল বের করে তৌহিদী জনতা। মিছিলটি নওজোয়ান মাঠের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা ঘন্টাব্যপি বিক্ষোভ সমাবেশ করেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিস নওগাঁ জেলা শাখার সভাপতি এবং জাতীয় আগ্রাসন প্রতিরোধ মঞ্চ নওগাঁর অন্যতম সমন্বয়ক খন্দকার রেজাউর রহমান, জাতীয় নাগরিক পার্টির নওগাঁর সংগঠক দেওয়ান মাহবুব আল হাসান সোহাগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর সমন্বয়ক আরমান হোসেন, গণ অধিকার পরিষদের নওগাঁর নেতা অধ্যক্ষ আব্দুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইসরাফিল আলম, আহলে হাদিস জামে মসজিদ নওগাঁর খতিব মুফতি আব্দুস সাত্তারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা ভারতীয় আগ্রাসন, সীমান্তে বাংলাদেশী হত্যা, মুলিমদের ওপর চালানো নির্যাতন ও হত্যাকাণ্ড এবং দ্রুত ওয়াকফ আইন বাতিলের দাবি জানান। ভারতীয় ওয়াকফ আইন এবং মুসলিম হত্যা বন্ধ না করা হলে মার্চ ফর দিল্লি কর্মসূচি ঘোষণার হঁশিয়ারি দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর সমন্বয়ক আরমান হোসেন বলেন, ফিলিস্তিনে গণহত্যা নিয়ে আমরা অনেক কথাই বলছি। কিন্তু দিন দিন আমাদের পাশেই আরেক ইসরাইল তৈরি হচ্ছে, যার নাম হচ্ছে ভারত। ভারতে মুসলিমদের ওপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। তাদের সম্পদ গুলো মোদি সরকার ওয়াকফ আইন করে দখলে নিয়ে নিচ্ছে। সেটি নিয়ে আমরা তেমন কোন কথা বলছি না। ভারতীয় এই ওয়াকফ আইন যেন দ্রুত বাতিল করা হয় সেই দাবি জানাচ্ছি।

জাতীয় নাগরিক পার্টি নওগাঁর সংগঠক দেওয়ান মাহবুব হাসান সোহাগ বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে ভারতের বিরুদ্ধে লেখার জন্য বুয়েট শিক্ষার্থী আবরারকে শহিদ হতে হয়েছে। ভবিষ্যতের বাংলাদেশ যারা রাজনীতি করবেন আপনারা যদি ভারতীয় দালালি না ছাড়তে পারেন আপনাদের কেও এই দেশের মানুষ মেনে নেবে না। ভারতীয় ওয়াকফ আইন বাতিল না করা হলে মার্চ ফর দিল্লি ঘোষণা করা হবে।

বাংলাদেশ খেলাফত মজলিস নওগাঁ জেলা শাখার সভাপতি খন্দকার রেজাউর রহমান বলেন, ভারত বাংলাদেশ সীমান্তে পাখির মত গুলি করে আমাদের ভাইদেরকে মারছে। সেদেশের মুসলমানদের ওপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। তারা মুসলমানদের বাড়িঘর গুলোকে দখল করে নিচ্ছে। ভারত আন্তর্জাতিক কোনো আইন না মেনে সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে যাচ্ছে। আমরা এ সকল ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।

এফএইচ/

  • ভারতে
  • ওয়াকফ আইন বাতিল
  • মুসলিম হত্যা
  • নওগাঁ
  • বিক্ষোভ
এ সম্পর্কিত আরও খবর
সাজাভোগ শেষে দেশে ফিরলেন ভারতে পাচারের শিকার ৩৩ বাংলাদেশি
সাজাভোগ শেষে দেশে ফিরলেন ভারতে পাচারের শিকার ৩৩ বাংলাদেশি
ভারতের কারাবাসে মৃত্যু, ৩৮ দিন পর দেশে ফিরল খাইরুজ্জামালের মরদেহ
ভারতের কারাবাসে মৃত্যু, ৩৮ দিন পর দেশে ফিরল খাইরুজ্জামালের মরদেহ
প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
ভারতের রেললাইনে বাংলাদেশি তরুণীর মরদেহ
ভারতের রেললাইনে বাংলাদেশি তরুণীর মরদেহ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।