দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হতে হলে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি থাকতে হবে। বিকল্প, প্রতিনিধি বা স্বতন্ত্র পরিচালক নিয়োগেও শিক্ষাগত যোগ্যতা নিশ্চিত করতে হবে। এছাড়া পরিচালকদের প্রতিষ্ঠান পরিচালনার জন্য প্রয়োজনীয় মৌলিক জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।
বুধবার (১৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, ফাইন্যান্স কোম্পানির পরিচালকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়া পরিচালকদের কোম্পানির পরিচালনার জন্য প্রয়োজনীয় মৌলিক জ্ঞান ও দক্ষতা থাকতে হবে। বিকল্প পরিচালক নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট পরিচালক যেহেতু একটি নির্দিষ্ট যোগ্যতা এবং উপযুক্ততার অধিকারী, সেহেতু বিকল্প পরিচালকের নিয়োগে এই যোগ্যতা এবং উপযুক্ততা সম্পর্কিত বিধানাবলি অপরিহার্য হবে। এর মাধ্যমে পরিচালকের মনোনয়ন প্রক্রিয়া আরও কার্যকর এবং স্বচ্ছ হবে।
একই সঙ্গে কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির পক্ষে মনোনীত বা প্রতিনিধি পরিচালক নিয়োগের ক্ষেত্রে ঐ পরিচালককে স্বতন্ত্র পরিচালকের মতো যোগ্যতা এবং উপযুক্ততা শর্তাবলি অনুসরণ করতে বলা হয়েছে। এছাড়া এ সংক্রান্ত আগের জারি করা অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
আরএ