দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, যেভাবে সবাই ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট হাসিনাকে তাড়ানো হয়েছে একইভাবে বিশ্বব্যাপী প্রতিরোধ গড়ে তুলে ইসরাইলি গণহত্যা বন্ধ ও বিচার করা যাবে।
বুধবার (৯ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী ওলামা দলের বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সারা বিশ্বের মুসলমানরা আজ ঐক্যবদ্ধ। আর বাংলাদেশের ১৮ কোটি মানুষও ঐক্যবদ্ধ ইসরাইলের এই গণহত্যার বিরুদ্ধে। জাতিসংঘ, বিশ্ব বিবেক মুসলিম উম্মাহ ও গণতান্ত্রিক রাষ্ট্রগুলো সবাই মিলে প্রতিবাদের ভাষা আরো জোড়দার করতে হবে।
তিনি বলেন, ইসরাইলের সন্ত্রাসী কালো হাত ভেঙে দিতে হবে। অবিলম্বে জাতিসংঘে বিল এনে এই গণহত্যা বন্ধ করার উদ্যোগ নিতে হবে।
বিএনপির বৃহস্পতিবারের বিক্ষোভ কর্মসূচীর মাধ্যমে প্রতিবাদ আরও জোড়দার করা হবে বলে জানান তিনি।
কে