দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য একটি রোডম্যাপ তৈরি করা কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য।
মঙ্গলবার (৮ এপ্রিল) জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস-চেয়ারম্যান জাতীয় সংসদ ভবনের এলডি হলে নাগরিক ঐক্যের সঙ্গে বৈঠকের শুরুতে এ কথা বলেন।
আলী রীয়াজ বলেন ‘স্বাধীনতার পর প্রথমবারের মতো, আমরা রাষ্ট্রীয় সংস্কারের জন্য একটি পদ্ধতি তৈরির সুযোগ পেয়েছি। যেহেতু জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ চলতি বছরের ১৫ জুলাই শেষ হবে, তাই কমিশন এই সময়ের মধ্যে তাদের কাজ সম্পন্ন করতে চায়।’
সবার সঙ্গে আলোচনার পর একটি জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করে আলী রীয়াজ বলেন, সনদের ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
অধ্যাপক রিয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সভায় উপস্থিত ছিলেন—কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য জিল্লুর চৌধুরী দীপুর নেতৃত্বে প্রতিনিধি দল বৈঠকে যোগ দেন।
কে