• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

‘পশুবাহী গাড়ি গন্তব্যে যেতে বাধা দিলে কঠোর ব্যবস্থা’

দেশ টিভি ডেস্ক
  ২৪ জুন ২০২৩, ১৭:৫৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহায় পশুবাহী গাড়ি গন্তব্যে যেতে বাধা দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (২৪ জুন) দুপুরে আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনে এসে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার পুলিশ বক্সের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে আইজিপি এসব কথা বলেন।

আইজিপি বলেন, গরুর হাটগুলোতে সার্বক্ষণিকভাবে নিরাপত্তা অটুট থাকবে। কোনো কোনো সময় দেখা গেছে গরু নিয়ে টানা-হেঁচড়া হয়, চাঁদাবাজির অভিযোগ আসে। যদি কেউ কোনো গরুবাহী/পশুবাহী ট্রাক বা নৌকা যে গন্তব্যে যাবে সেই গন্তব্যের আগে থামাতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো চাঁদাবাজ-সন্ত্রাসী অনুগ্রহপূর্বক এই কাজটি করতে যাবেন না। গেলে তাদের বিরুদ্ধে আইনের যে প্রয়োগ করা দরকার তা করা হবে।

ব্যবসায়ী, হাটের ইজারাদার ও পশু বহনকারী গাড়ির চালকদের উদ্দেশে আইজিপি বলেন, আপনারা এ ধরনের কোনো সমস্যার সম্মুখীন হলে নিকটস্থ পুলিশের সহায়তা নেবেন অথবা ৯৯৯ নম্বরে ফোন করবেন। আপনারা আমাদের সহায়তা দিন আমরা আপনাদের সেবায় নিয়োজিত আছি। আইনশৃঙ্খলা রক্ষা এবং যাত্রীদের যাতায়াত সুগম করতে পুলিশ আপনাদের পাশে রয়েছে। যেখানেই কোনো সমস্যা হবে সেখানেই তার সমাধানের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, গত ঈদের চেয়ে এবারের ঈদে চ্যালেঞ্জ একটু বেশি। গত বারের ঈদে কাজ ছিল শুধু যাত্রী সাধারণকে তাদের গন্তব্যে পার করা। এবার একদিকে যাত্রী সাধারণ গন্তব্যে যাবে অন্যদিকে পশুবাহী ট্রাক-নৌকা যাতায়াত করবে রাস্তা-ঘাটে এবং নদীতে। এছাড়া এ ঈদের মৌসুমী ফলবাহী গাড়িও চলাচল করবে। সেগুলোকেও আটকানো যাবে না। এসব কিছু বিচেনা করে আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই- সরকার বিভিন্নমুখী ব্যবস্থা নিয়েছে।

এর আগে আইজিপি গাজীপুর চান্দনা-চৌরাস্তা এলাকায় পৌঁছালে তাকে ফুলে শুভেচ্ছা জানায় গাজীপুর মহানগর পুলিশ। পরে তিনি গাড়ি চালকদের মাঝে ট্রাফিক সংক্রান্ত সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

এ সময় পুলিশের অতিরিক্ত আইজি (হাইওয়ে) মো. শাহাবুদ্দিন খান, ডিআইজি মো. হায়দার আলী খান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত কমিশনার মো. দেলোয়ার হোসেন, ঢাকা মহানগর পুলিশের এআইজি (মিডিয়া) মো. মঞ্জুর রহমান, গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. আলমগীর হোসেন, মোহাম্মদ ইলতুৎমিশ ও মো. ইব্রাহিম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

  • আইজিপি
  • পুলিম
  • পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন
এ সম্পর্কিত আরও খবর
বড়দিনে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে আইজিপির নির্দেশ
বড়দিনে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে আইজিপির নির্দেশ
পুলিশ লাইন্স স্মৃতিসৌধে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির শ্রদ্ধা
পুলিশ লাইন্স স্মৃতিসৌধে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির শ্রদ্ধা
সভা-সমাবেশের অনুমতি না দিতে আইজিপিকে চিঠি
সভা-সমাবেশের অনুমতি না দিতে আইজিপিকে চিঠি
নাশকতাকারীদের রাস্তায় দাঁড়ানোর সামর্থ্য নেই: আইজিপি
নাশকতাকারীদের রাস্তায় দাঁড়ানোর সামর্থ্য নেই: আইজিপি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।