দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বর্তমান সরকার এখন অনেক গোছানো বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশনের ঈদ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ওই অনুষ্ঠানে শফিকুল আলম বলেন, বর্তমান সরকার এখন অনেক গোছানো। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবাই অনেকটা উদ্বিগ্ন ছিল, সেই পরিস্থিতির উন্নতি হচ্ছে।
তিনি আরও বলেন, পুরো রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল। অর্থনৈতিক ও রাজনৈতিক দিক দিয়েও সরকার এখন অনেকটা প্রতিষ্ঠিত।
প্রধান উপদেষ্টার বরাত দিয়ে তিনি বলেন, যদিও স্যার (প্রধান উপদেষ্টা) বলেন, আমরা এখনও একটা যুদ্ধ অবস্থায় আছি। তবে আমরা মনে করি, আগস্টে আমরা যে জায়গায় ছিলাম, সেখান থেকে বড় একটা উত্তরণ হয়েছে।
ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে প্রেস সচিব বলেন, পুরো পৃথিবীতে তো তিনি সেলিব্রিটি। এটা আমি আরও জানতে পেরেছি এই গত সাড়ে সাত-আট মাসে। তাকে বাইরে যে মর্যাদার সঙ্গে ট্রিট করা হয়, সেটি অবিশ্বাস্য। উদাহরণ হিসেবে তিনি বলেন, ডাভোসে আমরা গিয়েছি, ওইখানে গিয়ে আমরা জাস্ট ঢুকছি- এই সময় খবর আসছে যে তার (ড. ইউনূস) সঙ্গে জার্মানির চ্যান্সেলর মানে তাদের প্রাইম মিনিস্টার কথা বলবেন। তিনি অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছেন। তার যে স্ট্রাকচার এটা তো আনবিলিভেবল।
তিনি বলেন, চলতি বছরের ডিসেম্বর থেকে শুরু করে আগামী বছরের ৩০ জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। স্যারের (ড. ইউনূস) কথা হচ্ছে- ডিসেম্বরে নির্বাচন হবে, যদি রাজনৈতিক দলগুলো কম সংস্কার চায়। নতুবা এটা ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে যেকোনো সময় হতে পারে। সেটি ফেব্রুয়ারি হতে পারে, মার্চে হতে পারে- এটি দলগুলোর সঙ্গে আলোচনা করে বোঝা যাবে।
শফিকুল আলম বলেন, তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশনের প্রস্তুতি আছে বলে ইসির পক্ষ থেকে জানানো হচ্ছে।
বাংলাদেশ নিয়ে স্বপ্নের কথা জানিয়ে প্রেস সচিব বলেন, আমি মনে করি, বাংলাদেশটা একদিন অনেক অনেক বড় হবে। আমি মনে করি, ২০ থেকে ৪০ বছর মধ্যে বাংলাদেশ বিশ্বের একটি ধনী দেশ হবে। খুব সমৃদ্ধ একটি সভ্যতার অংশ হবে।
নিজের দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, আমাকে প্রচুর ইনফর্ম থাকতে হয়। সপ্তাহে তিনটি প্রেস ব্রিফিং করতে হয়, এজন্য ম্যাটারিয়াল জোগাড় করতে হয়। সব সময় সতর্ক থাকতে হয়।
আরএ