দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব-১ মুহাম্মদ আশরাফুল আলম খোকন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের মামলার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মাধ্যমে আসামি মুহাম্মদ আশরাফুল আলমের বিরুদ্ধে সরকারি ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১৩ কোটি ৩৩ লাখ ৯৮ হাজার ৮২৭ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া তিনি ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অর্জিত অর্থের উৎস গোপন ও আড়াল করার উদ্দেশ্যে তার নামীয় তিনটি ব্যাংক হিসাবে এক কোটি ৩৪ লাখ ৩৯ হাজার ৫৭২ টাকার সন্দেহজনক লেনদেন করেন। যার হয়ান্তর, রূপান্তর ও স্থানান্তরপূর্বক তিনি আমেরিকায় বাড়ি কিনেন। এজন্য দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭/১), ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় একটি মামলা করা হয়েছে।
মো. আক্তার হোসেন আরও জানান, আসামি রেজওয়ানা নূর স্বামীর ক্ষমতার অপব্যবহার করে মোট ছয় কোটি ১২ লাখ ৪৯ হাজার ৮৩৭ টাকা হস্তান্তর, রূপান্তর, স্থানান্তরের মাধ্যমে সন্দেহজনক অসংখ্য লেনদেন করেছেন। তাই দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১), দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫ (২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) এবং দণ্ডবিধির ১০৯ ধারায় আরেকটি মামলা রুজু করা হয়েছে।
এফএইচ/