দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের পাশে সেনাবাহিনী সবসময় থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় সেনা মালঞ্চে জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে সেনাবাহিনীর ইফতার আয়োজনে এ কথা বলেন সেনাপ্রধান।
জুলাই অভ্যুত্থানে শহীদ এবং আহতদের জাতির কৃতি সন্তান অবহিত করে কাউকে মনোবল না হারানোর আহ্বান জানান সেনাপ্রধান। তিনি বলেন, শহীদ এবং আহতদের পরিবারের পুনর্বাসনে সেনাবাহিনী চেষ্টা করে যাবে।
ইফতার মাহফিলে দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলনে থাকা শহীদ এবং আহতদের পরিবার অংশ নেন। ইফতার শেষে আর্থিক সহযোগিতা প্রদান করা হয় জুলাই যোদ্ধাদের।
/অ