• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

নতুন টাকায় থাকছে না ব্যক্তির ছবি, হাতে পাওয়া যাবে যখন

দেশ টিভি ডেস্ক
  ১৯ মার্চ ২০২৫, ০৮:৪৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

ঈদে সালামি হিসেবে নতুন টাকা দেওয়া বাংলাদেশে এক ঐতিহ্য। তাই ঈদকে কেন্দ্র করে নতুন টাকা বাজারে ছাড়ে বাংলাদেশ ব্যাংক। তবে আসছে ঈদে সেটি হচ্ছে না। যা নিয়ে জনমনে কিছুটা হতাশাও রয়েছে। সেই সঙ্গে আছে প্রশ্নও- কবে হাতে পাওয়া যাবে নতুন টাকা? সেই টাকাতেও কি শেখ মুজিবের ছবি থাকবে? নাকি অন্য কোনো ব্যক্তির ছবি দেখা যাবে নতুন টাকায়?

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এসব প্রশ্নের উত্তর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ঠিকানায় খালেদ মহিউদ্দিনের টক শোতে এসব নিয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি।

ঈদে নতুন টাকা বাজারে না আসার পেছনে সেন্ট্রাল ব্যাংকের দেরিতে সিদ্ধান্ত নেওয়াকে দায়ী করেছেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, ‘সেন্ট্রাল ব্যাংক যেটা করতে পারতো, ওরা নিজেরা বিচার করতে পারত। সব তো আমরা বলে দিতে পারব না, ডিজাইনটা চেঞ্জ করো বা এতগুলো ছবি, আমার সময় (যখন গভর্নর ছিলেন) কিন্তু কোনো ছবি নেই টাকায়। দেই নাই। কারণ, কেউ বলছে নজরুলের ছবি দেবো না, কেউ বলছে রবীন্দ্রনাথের ছবি দেন, আমি বলছি যে কায়কোবাদের ছবি দিলে সমস্যা কি? আমি বলেছি, ব্যক্তির ছবি দরকার কি? তুমি হিস্টোরিকাল জিনিসগুলি দাও, কেউ কিন্তু তখন কোনো প্রশ্ন তোলে নাই, সে সময় মসজিদ-মন্দির এগুলোর ছবি দেওয়া হয়েছে।’

নতুন টাকা কবে পাওয়া যাবে তা জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘এখন বঙ্গবন্ধুর ছবি দেওয়া হয়েছে। যা হোক এখন এগুলা শেষ হয়ে যাচ্ছে। ওরা আসলে ডিজাইনটা দিয়েছে অনেক পরে, এবং আমরা সেটা দ্রুত দেখে দিয়েছি। কিন্তু এখন বলছে সময় লাগবে। এসব নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টাও বেশ উষ্মা প্রকাশ করেছেন। আমাকে জিজ্ঞেস করেছে যে, এত দেরি করে আসছে কেন তোমার লোক? আমি বলছি আমার লোক তো না, এটা আসলে বাংলাদেশ ব্যাংক করে। আমরা আসলে এক দুই দিনের মধ্যে এটা দিয়ে দিয়েছি কিন্তু বাংলাদেশ ব্যাংকের সময় লাগছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে এপ্রিল মাসের মধ্যে দিতে পারবে।’

তিনি আরও বলেন, ‘কিন্তু এখন ওরা বলছে পুরনো টাকা দিতে পারবে, পুরনো বলতে এখন যেটা আছে ওদের ৫০০ ও ১ হাজার। সেখানে এগুলো যুক্ত করবে কিনা ওরা জানিয়েছে, আমরা বলেছি যে ‘না’। কারণ নতুন সরকার আসছে, তখন ওরাই বলবে যে তোমরা দিতে পারছ না তাহলে ওগুলো দিচ্ছ কেন। বেশিরভাগ কিন্তু প্রশ্ন তুলবে, কেন এ টাকা? লোকে যেটা বলছে, সেটা হলো নতুন টাকা দিলে ভালো হয়। কিন্তু আমি বলছি যে না, একটু ঘাটতি হোক। দরকার হলে লোকজন ক্রেডিট কার্ড ইউজ করবে। দরকার হলে ব্যাংকে ট্রান্সফার করবে। এই সময় নতুন টাকার এতো দরকার কি? নিজের লোকদের উপহার দেব এজন্য ৫০০ টাকার নোট....’

ঈদে নতুন টাকা সালামি হিসেবে দেওয়া একটি ঐতিহ্য। আর ঈদ তো হঠাৎ করে আসে না? তাহলে আগে থেকেই কেন সিদ্ধান্ত নেওয়া গেল না; এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, ‘এটা আমি অস্বীকার করবো না। ঈদের নতুন টাকা যেটা বলছেন, এটা যদি আরেকটু আগে প্লেন করে করা যেত- যেমন সেপ্টেম্বর দিকে বা আগস্টের পর নতুন সরকার আসার পরপরই চট করে প্ল্যান করা যেত; তাহলে কিন্তু আমরা জানুয়ারি দিকে টাকাটা পেতাম।’

নতুন টাকায় কোনো ব্যক্তির ছবি থাকবে কিনা জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘ডিজাইনটা আসছে আমাদের দিকে ডিসেম্বরের মাঝামাঝিতে। এরপর প্রধান উপদেষ্টার কাছে আসার পর এক দুই দিনের মধ্যে কিন্তু ওদের সবাইকে নিয়ে বসে দেখে দিয়েছেন উনি। কিন্তু ঈদে নতুন টাকা না পাওয়াটা আসলে দুর্ভাগ্যজনক। আর এবার নতুন টাকার ডিজাইনে কোন ব্যক্তির ছবি থাকবে না।’

আরএ

  • টাকা
  • অর্থ উপদেষ্টা
এ সম্পর্কিত আরও খবর
বিদেশে উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার
বিদেশে উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার
ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত থেকে সাড়ে ৯ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ 
ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত থেকে সাড়ে ৯ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ 
তিন দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ টাকার টোল আদায়
তিন দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ টাকার টোল আদায়
একদিনে স্বর্ণের দাম কমল ১৫ হাজার টাকা
একদিনে স্বর্ণের দাম কমল ১৫ হাজার টাকা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।