দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের জানাজা পরিবারের সিদ্ধান্তেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছেন উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর ধানমণ্ডির গ্রিন রোডে বাইতুল আকসা মসজিদে সকাল ১১টার দিকে ড. আরেফিন সিদ্দিকের প্রথম জানাজায় অংশ নিয়ে সাংবাদিকদের এ কথা জানান ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ।
ড. নিয়াজ আহমেদ খান বলেন, ‘তার (ড. আরেফিন সিদ্দিক) দুটো জানাজার সিদ্ধান্ত নিয়েছে পরিবার। সে অনুযায়ী তার কবরের স্থান নিয়ে সিদ্ধান্ত হয়েছে আমাদের সঙ্গে আলোচনার মাধ্যমে। আমরা পরিবারের সিদ্ধান্তকে সম্মান জানাই।’
উপাচার্য আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আজকে আমাদের কেন্দ্রীয় মসজিদে তার (ড. আরেফিন সিদ্দিক) জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে।’
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ছাড়াও সাবেক ভিসি ড. আরেফিন সিদ্দিকের প্রথম জানাজায় অংশ নেন তার সহকর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অন্য গুণগ্রাহীরা।
আরএ