• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

রিটকে কেন্দ্র করে আদালতের ওপর চাপ প্রয়োগ করছেন চিকিৎসকরা

দেশ টিভি ডেস্ক
  ১২ মার্চ ২০২৫, ১১:২৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

‘ডাক্তার’ পদবি ব্যবহার সংক্রান্ত রিটের রায়কে কেন্দ্র করে নানা ধরনের কর্মসূচি ও শাটডাউনের মাধ্যমে আদালতে ওপর এমবিবিএস চিকিৎসকরা অন্যায়ভাবে চাপ প্রয়োগ করছেন বলে অভিযোগ করেছে ডিপ্লোমা চিকিৎসকরা। তাদের দাবি, আদালতকে প্রভাবিত করার মাধ্যমে রায়কে নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (১১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে সব ডিপ্লোমা (ডিএমএফ) চিকিৎসক ও ডিপ্লোমা মেডিকেল (ম্যাটস) শিক্ষার্থীদের আয়োজিত ‘স্বাস্থ্যখাতকে অস্থিতিশীলের অপচেষ্টা, আদালত অবমাননা, বিচারবিভাগকে প্রভাবিত করার অপতৎপরতার প্রতিবাদ এবং ৪ দফা দাবি’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।

ডিএমএফ ও ম্যাটস নেতারা বলেন, এমবিবিএস শিক্ষার্থী ও চিকিৎসকদের একটা অংশ ডিপ্লোমা কোর্স নিয়ে অপপ্রচার চালাচ্ছে। আমাদের ৪ বছরের কোর্সকে তারা ৬ মাসে কোর্স বলে তুচ্ছতাচ্ছিল্য করছে। এমনকি আগামী ১২ মার্চ উচ্চ আদালতের রায়ের আগেই তারা নানা হুমকি-ধামকি দিচ্ছে। সারাবিশ্বে চিকিৎসা ব্যবস্থাকে সহজ করা হচ্ছে। আর আমাদের এখানে সিন্ডিকেট করা হচ্ছে বলে অভিযোগ করেন ডিপ্লোমা চিকিৎসকরা।

বক্তারা বলেন, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন বিডিএফের পক্ষ থেকে বিএমডিসি এক্ট-২০১০ এর বৈধতা নিয়ে ২০১৩ থেকেই হাইকোর্টে লড়ছে। আদালত এই মামলার রায় ঘোষণার জন্য আগামী ১২ মার্চ দিন ধার্য করেছেন। কোর্টের চলমান মামলার রায়কে প্রভাবিত করার লক্ষে মেডিকেল শিক্ষার্থীদের কর্মবিরতি, কর্মসূচি, সভা সমাবেশ একদিকে দেশের বিচার বিভাগের স্বাধীনতা বিরোধী এবং ‘ফৌজদারি অবমাননার’ সমান। অন্যদিকে তাদের এসব কর্মসূচি দেশের সাধারণ মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্বাস্থ্যখাতকে কুক্ষিগত করার চেষ্টা চলছে জানিয়ে তারা বলেন, এমবিবিএস চিকিৎসকরা আমাদের বঞ্চিত করছেন। আমাদের ছেলেরা যখন আন্দোলন করে নিয়োগের জন্য সরকারকে রাজি করালো, তখন তারা সরকারের ওপর অনৈতিক চাপ দিয়ে এটা বন্ধ করেছেন। তারা স্বাস্থ্যখাতকে কুক্ষিগত করতে চায়। তারা কখনও স্বাচিপ, কখনও ড্যাব, কখনও এনডিএফের নামে আমাদের বঞ্চিত করছে।

ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবুল কালাম আজাদ ভুঁইয়া বলেন, আমরা চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স ও ছয় মাসের ইন্টার্নি করে চিকিৎসা কাজে নিয়োজিত আছি। আমরা ছোট পর্যায়ের সার্জারিসহ প্রাথমিক চিকিৎসা দিচ্ছি। আমরা ১৯৮৭ সালের আইন অনুযায়ী বিএমডিসির রেজিস্ট্রেশন নিয়ে সেবা দিয়ে আসছি। কিন্তু ২০১০ সালে বিএমডিসির দুটি ধারার মাধ্যমে আমাদের অধিকার হনন করা হয়েছে। আমরা এর বিপক্ষে উচ্চ আদালতে রিট করেছি। রিটের রায় ১২ তারিখ দেবে। কিন্তু এমবিবিএস চিকিৎসকরা লকডাউন, শাটডাউনের ঘোষণা দিয়ে আদালতকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে।

বঞ্চিত করার অভিযোগ করে তিনি বলেন, আমাদের ৩০ হাজার ডিপ্লোমা চিকিৎসকরা বেকার রয়েছে। অথচ ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ৫ হাজার পদ খালি রয়েছে। এতে তৃণমূল স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। ডিপ্লোমা চিকিৎসকদের বঞ্চিত করে মাত্র ৩ মাস প্রশিক্ষিত এইচএসসি-ডিগ্রি পাস করা ব্যক্তিদের কমিউনিটি হাসপাতালে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে সংবাদ সম্মেলন শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন করেন বিডিএফরা।

এ সময় তারা চার দফা দাবি জানান। সেগুলো হলো:

১. অনতিবিলম্বে শূন্য পদে নিয়োগ এবং কমিউনিটি ক্লিনিকসহ সরকারি বেসরকারি হাসপাতালে নতুন পদ সৃজন করা।

২. প্রতিষ্ঠান ও কোর্সের নাম পরিবর্তন করে অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করে ইন্টার্নশিপে লগবুক প্রণয়ন করতে হবে।

৩. বিএমডিস স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার অধিকার প্রদান করতে হবে।

৪. প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেশনাল বোর্ড খসড়া আইনের নাম পরিবর্তন করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামকরণসহ প্রস্তাবিত ধারায় সংশোধনীসহ বাস্তবায়ন করতে হবে।

আরএ

  • রিট
  • আদালত
এ সম্পর্কিত আরও খবর
ঈদের লম্বা ছুটি শেষে অফিস-আদালত, ব্যাংক-পুঁজিবাজার খুলছে আজ
ঈদের লম্বা ছুটি শেষে অফিস-আদালত, ব্যাংক-পুঁজিবাজার খুলছে আজ
পিরোজপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে চার পরিবহণকে জরিমানা
পিরোজপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে চার পরিবহণকে জরিমানা
ফয়সাল ও সহযোগী আলমগীর পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে হাজির
ফয়সাল ও সহযোগী আলমগীর পশ্চিমবঙ্গের বিশেষ আদালতে হাজির
ব্রিটিশ পরমাণু সাবমেরিন ঘাঁটিতে প্রবেশের চেষ্টা, ২ ইরানি গুপ্তচর গ্রেপ্তার
ব্রিটিশ পরমাণু সাবমেরিন ঘাঁটিতে প্রবেশের চেষ্টা, ২ ইরানি গুপ্তচর গ্রেপ্তার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।