দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্যাংকের পরিচালক পদের মেয়াদ ৯ বছর থেকে বাড়িয়ে ১২ বছর করে বিল পাসের প্রতিবাদে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছেন প্রধান বিরোধীদল জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্যরা।
বুধবার (২১ জুন) সংসদে ওই সংশোধনী এনে ‘ব্যাংক কোম্পানি (সংশোধনী) বিল ২০২৩’ পাসের প্রতিবাদ করে ওয়াকআউট করেন তারা।
এর আগে সংসদে জাতীয় পার্টির সদস্যরা হইচই, চিৎকার-চেঁচামেচি করতে থাকেন। এতে সাময়িক সময়ের জন্য সংসদে অচলাবস্থার সৃষ্টি হয়।
ওয়াকআউটের আগে জাতীয় পার্টির এমপিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্যাংক লুটপাটের মূল হোতা পরিচালকরা। তাদের সুবিধা দেওয়ার জন্য আইন সংশোধন করা হচ্ছে। বিল সংসদে উত্থাপন ও সংসদীয় কমিটির সুপারিশে ছিল না- এমন বিধান যুক্ত হয়েছে। তার চেয়ে পরিচালকদের মেয়াদ আজীবন করে দেওয়া হোক।
অবশ্য স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিষয়টির ব্যাখ্যা দিয়ে সংসদে রুলিং দেন। পরে জাতীয় পার্টির অনুপস্থিতিতে বিলটি পাস হয়।