দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর কোতোয়ালী থানা এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত দলের ৫ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) রাত ১১টা ১০ মিনিটে কোতোয়ালী থানাধীন বাবুবাজার ব্রিজের নিচে ও বংশাল থানা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—মো. সাকিব (১৯), মো. ফারহান খান (১৮), সালমান আহম্মেদ (১৮), মো. জিহান আহম্মেদ (১৮) এবং অপর একজন অপ্রাপ্তবয়স্ক কিশোর। তাদের কাছ থেকে দুটি ধারালো চাপাতি, একটি টিপ চাকু, চারটি বিশেষ ধরনের দেশীয় অস্ত্র ও একটি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়েছে।
রোববার (৯ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, বাবুবাজার ব্রিজের নিচে হোটেল টিপু সুলতান পয়েন্টে একদল দুষ্কৃতকারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে কোতোয়ালী থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালানোর চেষ্টা করে। তবে সাকিব ও ফারহানকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়, আর বাকিরা পালিয়ে যায়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বংশাল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সালমান আহম্মেদ, মো. জিহান আহম্মেদ ও এক অপ্রাপ্তবয়স্ক কিশোরকে গ্রেপ্তার করা হয়।
ডিসি মুহাম্মদ তালেবুর রহমান আরও বলেন, গ্রেপ্তাররা পেশাদার ডাকাতদলের সক্রিয় সদস্য। তারা ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ একত্রিত হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
/অ