• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

নতুন বাংলাদেশে জেন্ডার কেন্দ্রিক কোনো বৈষম্য থাকবে না:  স্থানীয় সরকার উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  ০৯ মার্চ ২০২৫, ০৫:৫২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান-২০২৪ পরবর্তী নতুন বাংলাদেশে জেন্ডার কেন্দ্রিক কোন বৈষম্য থাকবে না। সংস্কারের যে বৃহৎ কার্যক্রম সরকার হাতে নিয়েছে সেটি সফল করতে সর্বস্তরে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।’

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (৮ মার্চ) ঢাকার এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এলজিইডি আয়োজিত ‘শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।

উপদেষ্টা আরো বলেন, এ কথা আজ প্রতিষ্ঠিত সত্য যে, ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত কর্মকাণ্ড থেকে নারীদের বিরত রাখলে তা গোটা জাতির উন্নয়ন অগ্রযাত্রার অন্তরায়, যেখানে দেশের মোট জনগোষ্ঠীর প্রায় ৫১ শতাংশ নারী। সে কারণেই নারীর সম-অধিকার ও সমঅংশীদারিত্ব প্রতিষ্ঠা একটি আন্তর্জাতিক মূল্যবোধ বলে উল্লেখ করেন তিনি।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় যেমন আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি, তেমনিভাবে ২০২৪ এ নতুন বিজয় গাঁথা সৃষ্টি হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেকে ধর্মকে ব্যবহার করে, নারীদের পোশাক এবং আচরণকে নেতিবাচকভাবে উপস্থাপন করে নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছে। এ বিষয়ে তিনি দুর্বৃত্তদের কঠোর হস্তে দমন করতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান। এছাড়াও সাম্প্রতিক সময়ে শিশু এবং নারী ধর্ষণের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে উল্লেখ করেন উপদেষ্টা।

আরও পড়ুন

সহিংসতা বন্ধে কোরআনের শিক্ষা ও আদর্শ বাস্তবায়ন জরুরি: ধর্ম উপদেষ্টা 

সব ধর্ষণের বিচার দ্রুতবিচার ট্রাইব্যুনালে করার আহ্বান আখতার হোসেনের

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ‘আজ যে ১০ জনকে শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারীর সম্মাননা প্রদান করা হলো তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি অনুরোধ করবো আপনারা নিজেরা যেভাবে দুঃখময় জীবন থেকে ঘুরে দাঁড়িয়েছেন, তেমনি ঘুরে দাঁড়ানোর জন্য অন্যান্য নারীদের উৎসাহিত করবেন।’ এলজিইডির সকল কার্যক্রমে নারীদের সংখ্যা বৃদ্ধি করার বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

‘অধিকার, সমতা, ক্ষমতায়ন : নারী ও কন্যার উন্নয়ন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত নারী দিবস-২০২৫ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নিজাম উদ্দিন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী(চলতি দায়িত্ব) মো. আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

কে

  • বৈষম্য
  • জেন্ডার
এ সম্পর্কিত আরও খবর
বর্ণবৈষম্যের অভিযোগ তুলে ভারতীয় ধারাভাষ্যকারের অবসরের ঘোষণা 
বর্ণবৈষম্যের অভিযোগ তুলে ভারতীয় ধারাভাষ্যকারের অবসরের ঘোষণা 
বৈষম্যবিরোধী নেতা রিয়াদ রিমান্ডে
বৈষম্যবিরোধী নেতা রিয়াদ রিমান্ডে
বোরকা-মাস্ক পরে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ককে কুপিয়ে জখম
বোরকা-মাস্ক পরে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ককে কুপিয়ে জখম
বিএনপি নেতার মামলায় বৈষম্যবিরোধী ছাত্রনেতা জেল হাজতে
বিএনপি নেতার মামলায় বৈষম্যবিরোধী ছাত্রনেতা জেল হাজতে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।