দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

১৫ পুলিশ পরিদর্শক বিসিএস (পুলিশ) ক্যাডারের সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন। বৃহস্পতিবার (৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের পদোন্নতির কথা জানানো হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. মাহাবুবুর রহমান। প্রজ্ঞাপন দুটির একটিতে ১৪ জনের নাম রয়েছে। আরেকটিতে ভূতাপেক্ষভাবে একজনকে পদোন্নতি দেয়ার কথা বলা হয়েছে।
বিসিএসের মর্যাদা পাওয়া ১৫ পরিদর্শক হলেন: আরএমপির পরিদর্শক (নিরস্ত্র) এসএম ফারুক হোসেন, ডিএমপির ইন্সপেক্টর (নিরস্ত্র) আলী আহমেদ মাসুদ, ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. মাহবুবুর রহমান, পুলিশ অধিদপ্তরের পরিদর্শক (নিরস্ত্র) মো. সালাহ উদ্দিন আরশেদ, সিআইডির পরিদর্শক (নিরস্ত্র) একেএম মামুনুর রশীদ, মানিকগঞ্জের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. রবিউল ইসলাম, রাজশাহীর ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. খালেদ হোসেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) কাজী মিজানুর রহমান, এসবি ঢাকার পরিদর্শক (নিরস্ত্র), মো. ইউসুফ খান, এপিবিএনের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আব্দুল বাতেন খান, সিরাজগঞ্জের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জুলফিকার মো. আসাদুজ্জামান, ঝালকাঠির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. জাকির হোসেন, এসবির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. গিয়াস উদ্দিন, এসবির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আব্দুল কাদের ও কুষ্টিয়ার মোহা. আব্দুর রব।
/অ