দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল রোববার (২ মার্চ) সকালে হাসপাতালে ভর্তি হন তিনি।
জানা গেছে, গত সপ্তাহে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ছিলেন তিনি। সেখানে প্রচুর ধুলাবালি থাকার কারণে অসুস্থ অনুভব করছিলেন। গত দুই দিন ধরে শারীরিক অবস্থা ভালো বোধ করছিলেন না বিএনপির এই নেতা। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন।
তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। হাসপাতালে গিয়ে কেউ যেন অযথা ভিড় না জমান, সে অনুরোধও করা হয়েছে পরিবার এবং চিকিৎসকের পক্ষ থেকে।
কে