দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় এবং প্রতি বিভাগে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।
মঙ্গলবার (২০ জুন) জাতীয় সংসদে সরকার দলীয় সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
ডা. দীপু মনি বলেন, বর্তমানে বাংলাদেশে ৮টি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় ও ১টি বেসরকারি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে। এগুলো ময়মনসিংহ, গাজীপুর, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, হবিগঞ্জ ও কুড়িগ্রাম জেলায় অবস্থিত। শরীয়তপুর এবং নাটোর জেলায় নতুন দুটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।
আরেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে সারাদেশে সরকারি কলেজের সংখ্যা ৭০১টি। এতে মোট শিক্ষার্থী রয়েছে ২৫ লাখ ৫৮ হাজার ৮৮৬ জন। যার মধ্যে ছাত্রের সংখ্যা ১২ লাখ ৯৭ হাজার ২১৭ জন এবং ছাত্রী ১২ লাখ ৬১ হাজার ৬৬৯ জন।
সরকার দলীয় সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে ডা. দীপু মনি বলেন, সরকারের দরিদ্রবান্ধব কার্যক্রম গ্রহণের ফলে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে ৫২ দশমিক ৫০ শতাংশ শিক্ষার্থী বেড়েছে। টানা তিন মেয়াদে সারাদেশের সাড়ে পাঁচ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে।